সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

সুনামগঞ্জ ১ ও ২ আসনে আরো দু’জনকে মনোনয়ন দিল বিএনপি

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১১:১৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১১:১৮:০৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ ১ ও ২ আসনে আরো দু’জনকে মনোনয়ন দিল বিএনপি
স্টাফ রিপোর্টার :: পূর্বের মনোনীত প্রার্থী রেখেই সুনামগঞ্জের দুইটি আসনে আরো দু’জনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সুনামগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ স¤পাদক আনিসুল হককে রেখে জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান কামরুল ও সুনামগঞ্জ-২ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন চৌধুরীকে রেখে জেলা বিএনপির উপদেষ্টা তাহির রায়হান চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে। রবিবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত পত্রে এই মনোনয়ন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন কামরুজ্জামান কামরুল ও তাহির রায়হান চৌধুরী। এ বিষয়ে বিএনপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক স¤পাদক জিকে গউছ দৈনিক সুনামকণ্ঠকে বলেন, মনোনয়ন পাওয়ার বিষয়টি তাহির রায়হান চৌধুরী আমাকে নিজেই জানিয়েছেন। তবে দল থেকে আমাদের এখনও জানানো হয়নি। তিনি বলেন, ‘ব্যাকআপ’ হিসেবে একাধিক আসনে একের অধিক প্রার্থী দেয়া হচ্ছে। তবে শেষ মুহূর্তে একজনকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেয়া হবে। এদিকে মনোনয়ন পাওয়ার বিষয়ে কামরুজ্জামান কামরুল বলেন, রবিবার সন্ধ্যায় দলের হাইকমান্ড থেকে আমার কাছ থেকে কিছু কাগজপত্র নেয়া হয়। পরবর্তিতে আমাকে জানানো হয়, আমি মনোনয়ন পেয়েছি। পূর্বের প্রার্থী থাকবে নাকি বাতিল - এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটি জানিনা। তবে আমাকে বলা হয়েছে, আমি নির্বাচন করছি। অপরদিকে সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে তাহির রায়হান চৌধুরী জানান, আমি মনোনয়নের চিঠি পেয়েছি। পূর্বের মনোনয়ন বাতিল কিনা সেটি পরবর্তিতে জানা যাবে। দল আমাকে দল মূল্যায়ন করেছে এর জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে নতুন করে মনোনয়ন ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থীর কর্মী ও সমর্থকরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কামরুজ্জামান কামরুল ও তাহির রায়হান চৌধুরীকে অভিবাদন জানিয়েছেন। তবে একটি আসনে একাধিক প্রার্থী ঘোষণাকে নির্বাচনে ‘বিদ্রোহ ঠেকানোর কৌশল’ হিসেবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন