সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ফি জমা দিয়েও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি মাদ্রাসা ছাত্রী

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১২:১১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১২:১১:৫৪ অপরাহ্ন
ফি জমা দিয়েও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি মাদ্রাসা ছাত্রী
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার খয়েরদিরচর আলীম মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে রবিবার (২৮ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা বাবদ ফরম ফিলাপের টাকা জমা দিয়েও প্রবেশপত্র না আসায় এক মাদ্রাসা ছাত্রী পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রীটির নাম দিপালী আক্তার। সে পাশের মধ্যনগর উপজেলার জামিয়া হাতিমিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাড়ি পাশের মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামে। সে ওই গ্রামের দরিদ্র কৃষক জসীম উদ্দিনের মেয়ে। খয়েরদিরচর আলীম মাদ্রাসার অষ্টম শ্রেণির পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, এই পরীক্ষা কেন্দ্রটিতে রবিবার সকাল ১০টা থেকে অষ্টম শ্রেণির কোরআন ও তাজবীদ বিষয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ধর্মপাশা উপজেলার খয়েরদিরচর আলীম মাদ্রাসা ও পাশের মধ্যনগর উপজেলার জামিয়া হাতিমিয়া দাখিল মাদ্রাসা, নোয়াগাঁও দাখিল মাদ্রাসা এবং মহিষখলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ২১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মধ্যনগর উপজেলার জামিয়া হাতিমিয়া দাখিলজ মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী দিপালী আক্তার জানায়, অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আমার দুইজন সহপাঠীকে নিয়ে ফরম ফিলাপ বাবদ ছয়শত টাকা, দুই কপি ছবি ও জন্মনিবন্ধনসহ আমাদের মাদ্রাসার সহকারী সুপার নাজিম উদ্দিন হুজুরের কাছে জমা দিয়েছিলাম। রবিবার সকাল ৯টার দিকে পরীক্ষা কেন্দ্রে এসে দেখতে পাই আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদরেকে প্রবেশপত্র দেওয়া হচ্ছে। আমি আমার প্রবেশপত্র আনতে মাদ্রাসা সুপার শামসুল হক সিদ্দিকী হুজুরের কাছে গেলে তিনি জানান আমার প্রবেশপত্র আসেনি। ওই ছাত্রীর আপন খালা শিরীন আক্তার (৩৫) বলেন, দিপালীদের পারিবারিক অবস্থা ভালো নয়। আমি একটি সোয়েটার কো¤পানিতে চাকরি করি। আমি আমার বেতনের টাকা থেকে একজন শিক্ষককে মাসিক ৮০০টাকা দিয়ে দিপালীকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ছয়মাস ধরে প্রাইভেট পড়িয়েছি। পরীক্ষায় অংশ নিতে না পারায় সে ভীষণ মন খারাপ করে খুবই কেঁদেছে। যাদের গাফিলতির কারণে আমার বোনের মেয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি আমি সকলের শাস্তি চাই। জামিয়া হাতিমিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার নাজিম উদ্দিন বলেন, অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম ফিলাপ বাবদ আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী দিপালী আক্তার আমার কাছে কোনো টাকা, ছবি ও জন্ম নিবন্ধন জমা দেয়নি। জামিয়া হাতিমিয়া দাখিল মাদ্রাসার সুপার ও পরীক্ষা কেন্দ্রটির হল সুপার শামছুল হক সিদ্দিকী বলেন, আজ অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় চারটি মাদ্রাসার ২১জন শিক্ষার্থী অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। আমাদের মাদ্রাসায় ফরম ফিলাপের দায়িত্ব দেওয়া হয়েছিল সহকারী সুপার নাজিম উদ্দিন সাহেবেকে। তিনি আমার কাছে ফরম ফিলাপের ১০জন শিক্ষার্থীর টাকা, জন্ম নিবন্ধন ও ছবি জমা দিয়েছিলেন। আমি যাদের টাকা,ছবি ও জন্মনিবন্ধন পেয়েছি তাদের সবারই প্রবেশপত্র এসেছে। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, খবরটি আমিও শুনেছি। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন