সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি
২০ প্রার্থীর প্যানেল গঠন ও মনোনয়নপত্র দাখিল

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১২:১৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১২:১৭:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, দীর্ঘ ১৭ বছর মামলা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন স্থগিত থাকার পর আগামী ২৯ জানুয়ারি সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ২০ জন প্রার্থী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিলকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- আলহাজ্ব শামসুল হক, আলহাজ্ব নূরুল হক, এনাম আহমেদ, মোকাররম হোসেন, আমিনুল ইসলাম সেলিম, সেলিম হায়দার প্রমুখ। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম ইয়াসিন আরাফাত-এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়। এসময় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামসুল হক জানান, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি স্বীকৃত ব্যবসায়িক সংগঠন, যা এফবিসিসিআই-এর আওতাধীন। আমাদের মূল লক্ষ্য হলো স্থানীয় উদ্যোক্তাদের জন্য একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা। তিনি আরও বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রভাবের কারণে প্রকৃত ব্যবসায়ীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এবার ব্যবসায়ীদের সমন্বয়ে একটি কার্যকর ও সুন্দর কমিটি গঠন করা হবে। তিনি আরও জানান, দীর্ঘ ১৬-১৭ বছর পর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে চেম্বারের ৭৪৩ জন সদস্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ১৪ জন জেনারেল সদস্য ও ৬ জন সহযোগী সদস্য নিয়ে মোট ২০ সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে, যার বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল নেই। তিনি বলেন, এই ২০ সদস্যের মতামতের ভিত্তিতে পরবর্তীতে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও একজন সহ-সভাপতি নির্বাচন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার