সুনামগঞ্জ , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : জয়সওয়াল তাহিরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান প্রধানমন্ত্রীর সহযোগিতায় দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই : এমপি নাছির চৌধুরী গ্রামেগঞ্জে ১৬ ঘণ্টা লোডশেডিং, ক্ষুব্ধ গ্রাহক সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুরমা নদীর পাড় যেন ময়লার ভাগাড় সুরমা নদীর ভাঙন অব্যাহত : অস্তিত্ব সংকটে বাউসা-কেশবপুর গ্রাম বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

বীণা রাণী বণিক আর নেই

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১২:২৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১২:২৪:৫৯ অপরাহ্ন
বীণা রাণী বণিক আর নেই
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের মধ্যবাজার নিবাসী স্বর্গীয় নগেন্দ্র চন্দ্র বণিকের সহধর্মিণী বীণা রাণী বণিক আর বেঁচে নেই। গত শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে বার্ধক্য জনিত কারণে সিলেট আল-হারামাইন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি চার পুত্র, আট কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার শহরের ধোপাখালিস্থ কেন্দ্রীয় শ্মশানঘাটে বীণা রাণী বণিকের শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, তিনি নৃপেন্দ্র চন্দ্র বণিক নিপু (স্বর্ণা জুয়েলার্সের স্বত্বাধিকারী), নিখিল চন্দ্র বণিক (বীণা জুয়েলার্সের স্বত্বাধিকারী), নির্মল চন্দ্র বণিক (সুচিত্রা ফ্যাশন ও স্মার্ট কালেকশনের স্বত্বাধিকারী) এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ স¤পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক বিমল বণিকের মাতা। বীণা রাণী বণিকের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক স¤পাদক প্রাণতোষ আচার্য শিবু, সাবেক সহ-সভাপতি নৃপেশ তালুকদার নানু, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়সহ বিভিন্ন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ স¤পাদকবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেছেন দেওয়ান জয়নুল জাকেরিন, সুখেন্দু সেন, কুমার সৌরভ, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, বিজন সেন রায়, অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল, অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল, সিরাজুল ইসলাম, ওয়াহিদুর রহমান, আকবর আলী, করুণাসিন্ধু চৌধুরী বাবুল, অদিত্য রায়, অ্যাডভোকেট আখতারুজ্জামান সেলিম, অ্যাডভোকেট খলিল রহমান, অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহিন, অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সুনামগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ রায়, সাধারণ স¤পাদক সিদ্ধার্থ এষ বলাই, পৌর শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী আচল ও সাধারণ স¤পাদক বিধান দাস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স