সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
সুনামগঞ্জ-৫

দুই ঘণ্টা দেরি, মনোনয়নপত্র জমা দিতে পারলেন না ইসলামী আন্দোলনের প্রার্থী

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৮:১৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৮:১৮:৫৮ পূর্বাহ্ন
দুই ঘণ্টা দেরি, মনোনয়নপত্র জমা দিতে পারলেন না ইসলামী আন্দোলনের প্রার্থী
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আলী আকবর নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর উপস্থিত হওয়ায় তার মনোনয়নপত্র জমা নেয়নি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান থাকলেও তিনি সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছান। জানা যায়, সন্ধ্যা ৭টায় মুফতি আলী আকবর তার সমর্থকদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা তাকে জানান যে, নির্বাচনী বিধি অনুযায়ী নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় এখন আর মনোনয়নপত্র গ্রহণের কোনো আইনি সুযোগ নেই। মনোনয়ন জমা দিতে না পেরে মুফতি আলী আকবর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে সাক্ষাৎ করেন। তিনি বিলম্বের কারণ ব্যাখ্যা করে মনোনয়ন জমা নেওয়ার অনুরোধ জানান। তবে রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী আইনের বাধ্যবাধকতা তুলে ধরে আবেদনটি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা ছিল বিকাল ৫টা পর্যন্ত। তিনি নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর অর্থাৎ সন্ধ্যা ৭টায় আসায় উনার মনোনয়ন গ্রহণ করা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন