সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

জেঁকে বসেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৮:২৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৮:২৪:৫৬ পূর্বাহ্ন
জেঁকে বসেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগে খেটে খাওয়া মানুষ
স্টাফ রিপোর্টার :: হাওরজেলা সুনামগঞ্জে জেঁকে বসেছে শীত। সোমবার সারাদিন সূর্যের দেখা মিলেনি। এই কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। কৃষিকাজও ব্যাহত হচ্ছে। অতিপ্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি। শহরের রাস্তায় মানুষের উপস্থিতি ছিল কম। সোমবার (২৯ ডিসেম্বর) সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোরে কাজে বের হওয়া দিনমজুর, রিকশাচালক, নির্মাণশ্রমিকদের শীত বাড়তি কষ্ট হয়ে দাঁড়িয়েছে। অনেকে কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন। রিকশাচালক আলমগীর হোসেন বলেন, শীতের প্রকোপ বেড়েছে। তীব্র ঠান্ডায় রিকশা চালাতে পারি না। ঠান্ডা বাতাসও কষ্ট দিচ্ছে। সন্ধ্যার পর ঠান্ডা আরও বেড়ে যায়। সারাদিনে রোদের দেখা পাইনি। শহরের কালীবাড়ি মোড়ে শ্রমিক ইলিয়াস আলী কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন। তিনি বলেন, এমন শীতের সময় কাজ পাইনি। খালি হাতে বাড়ি ফিরছি। এমন অবস্থা থাকলে না খেয়ে থাকতে হবে। সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, সিলেটে সোমবার তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রী। এমন তাপমাত্রা অব্যাহত থাকত পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে, সারাদেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে বলেও সংস্থাটি আভাস দিয়েছে। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স