সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে ৬ গ্রামবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০৮:২৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০৮:২৭:১৪ পূর্বাহ্ন
মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে ৬ গ্রামবাসীর মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে ৬ গ্রামের সহস্রাধিক মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের খেলার মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নরসিংপুর ইউনিয়নের হাবিব নগর, পূর্ব সোনাপুর, পুরান বস্তি, সারপিন পাড়া, উত্তর সোনাপুর এবং ছাতক উপজেলার লুভিয়া গ্রামের সহ¯্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ছাতক উপজেলার ইছামতি বাজারে সম্প্রতি সংঘটিত দুই পক্ষের সংঘর্ষে আহত মানিক মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ওই ঘটনাকে কেন্দ্র করে দোয়ারাবাজার সীমান্ত এলাকায় ছাতক উপজেলার বনগাঁও দারোগাখালী এলাকার একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে প্রতিশোধমূলক হামলা লুটপাট ও হুমকি ধমকি দিয়ে আসছে। স্থানীয়দের দাবি, বনগাঁও দারোগা খালী গ্রামের একদল উশৃঙ্খল ব্যক্তি নরসিংপুর ইউনিয়নের হাবিব নগর, পূর্ব সোনাপুর, পুরান বস্তি, সারপিন পাড়া, উত্তর সোনাপুর এবং ছাতক উপজেলার লুভিয়া গ্রামে ধারাবাহিকভাবে হামলা ও লুটপাট চালায়। গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা রাতের আঁধারে ও দিনের বেলায় পাকা ধান কেটে নিয়ে যায়, দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালায়, এলসির চুনাপাথর লুট করে নিয়ে যায় এবং গবাদিপশু ছিনিয়ে নেয়। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে অনেকেই এখনও আতঙ্কে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ হলো- ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন এমন অন্তত অর্ধশতাধিক নিরীহ মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। স্থানীয়রা জানান, ব্যবসায়ীরা মামলা ও হামলার ভয়ে ইছামতি বাজারে দোকানপাট খুলতে সাহস পাচ্ছেন না। সীমান্ত এলাকার ব্যবসা-বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একের পর এক গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কার্যকর প্রশাসনিক উদ্যোগ দৃশ্যমান নয়। স্থানীয়দের মতে, দ্রুত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থান ও নিরপেক্ষ তদন্ত না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। বর্তমান ইউপি সদস্য মো. ধনমিয়া বলেন, ঘটনার সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ব্যবসায়ী সৈয়দ জামান নিপু বলেন, এ ঘটনা কে কেন্দ্র করে চুনা পাথর ব্যবসায়ীদের এলসি স্টেশনে আমদানি করতে বাধা দেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্তসহ সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে সীমাস্ত এলাকার শত শত শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে সীমান্ত এলাকায় সহিংসতার চক্র থামবে না। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে লুটপাট ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ মিথ্যা মামলা প্রত্যাহার নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন সীমান্ত এলাকায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ