সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

সদর উপজেলার ৬ সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১০:০৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১০:০৯:৩৫ পূর্বাহ্ন
সদর উপজেলার ৬ সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার :: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জীবনে সফলতা কোনো একদিনের অর্জন নয়। দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও নিরলস পরিশ্রমের মাধ্যমেই একজন মানুষ সমাজে নিজের অবস্থান তৈরি করতে পারেন। আজ যাঁদের সম্মাননা দেওয়া হচ্ছে, তাঁরা নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা ও দক্ষতার পরিচয় দিয়ে সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আরও বলেন, এই সম্মাননা শুধু প্রাপ্ত ব্যক্তিদের জন্য নয়, বরং নতুন প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা। এ ধরনের স্বীকৃতি মানুষের মধ্যে কাজের আগ্রহ, আত্মবিশ্বাস ও দেশপ্রেম আরও দৃঢ় করে। সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মোস্তফা কামাল, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান এবং এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আইনুল ইসলাম ভুইয়া। আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে সফল ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- ক্ষুদ্র ও কুটির শিল্পে অবদানের জন্য সুনামগঞ্জ পৌরসভার নতুনপাড়া এলাকার বাসিন্দা প্রিয়াংকা কর প্রিয়া, বিশুদ্ধ ও নিরাপদ পদ্ধতিতে খাঁটি সরিষার তেল উৎপাদন ও বাজারজাতকরণে অবদানের জন্য জাহাঙ্গীরনগর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মো. লস্কর আলী, কারিগরি শিল্প খাতে অবদানের জন্য কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের আলা উদ্দিন, সেলাই মেশিন প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের জন্য সুনামগঞ্জ পৌরসভার বাঁধনপাড়া এলাকার মো. এনামুল হোসেন, ডেইরি ফার্মের মাধ্যমে দুগ্ধ উৎপাদন ও বাজারজাতকরণে অবদানের জন্য জাহাঙ্গীরনগর ইউনিয়নের মালাইগাঁও গ্রামের মো. ইউনুছ আলী এবং হাউজিং এস্টেট ও সেবা খাতে আত্মকর্মসংস্থান এবং তরুণ বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের জন্য গৌরারং ইউনিয়নের কুতুবপুর এলাকার মো. শাহীন আহমদ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স