সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

আশ্বাস দিলেন জেলা প্রশাসক শহরের খালগুলো উদ্ধার হবে

  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১০:৩১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১০:৩১:১৫ পূর্বাহ্ন
আশ্বাস দিলেন জেলা প্রশাসক শহরের খালগুলো উদ্ধার হবে
স্টাফ রিপোর্টার ::> সুনামগঞ্জ শহরের খালগুলো উদ্ধার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেছেন, খাল উদ্ধারে পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য যা যা করা দরকার আমরা তা করবো। কিন্তু এই শহরের মানুষের একটা প্রতিজ্ঞা করতে হবে যে, খালের মধ্যে ময়লা-আবর্জনা ফেলবেন না, বাড়িঘর তৈরি করবেন না। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের কামারখাল, বলাইখালি খালসহ পৌরসভার সকল খাল পুনরুদ্ধার এবং সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা’র আয়োজনে শহরের সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এই কথাগুলো বলেন। এতে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা কমিটির সভাপতি নূরুল হক আফিন্দী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও বলেন, আমরা খালগুলো উদ্ধার করে দিয়ে গেলাম, হাঁটার জন্য সড়ক নির্মাণ করে দিলাম, দুই পাশে গাছ লাগিয়ে দিলাম আর আপনারা দুই দিন পর সেই গাছগুলো আস্তে আস্তে টান দিয়ে তুলে দিলেন যাতে গাছটা না বাড়তে পারে। গাছের গোড়ায় গরম পানি ঢেলে গাছগুলো মেরে ফেললেন। তাহলে কিন্তু খাল উদ্ধার করেও কোন লাভ হবে না। দেখবেন পুনরায় সেই খালগুলো দখল হচ্ছে। সেজন্য সবাই মিলে এই খালগুলো দখল মুক্ত করতে হবে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, অবিরাম বৃষ্টি হলে শুধু সাধারণ মানুষের ঘরে নয়, আমার বাসভবনেও পানি ওঠে। তাই জলাবদ্ধতা আমাদের সবার সমস্যা। এটি নিরসনে প্রশাসন কাজ করছে, কিন্তু জনগণের সহযোগিতা ছাড়া সফলতা সম্ভব নয়। তিনি পৌরবাসীকে খালে ময়লা না ফেলার এবং দখল থেকে বিরত থাকার অনুরোধ জানান। সভায় বেলা’র বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আখতার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে খালের বর্তমান অবস্থা ও আদালতের নির্দেশনার বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় প্রধান আলোচনার বিষয়গুলো ছিল: খালের সীমানা নির্ধারণ করে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ। খালের পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে খনন কাজ পরিচালনা। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কাজের সমন্বয় সাধন ও দীর্ঘমেয়াদী তদারকি নিশ্চিত করা। এ সময় বক্তব্য রাখেন পৌর প্রশাসক অসীম কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, দৈনিক সুনামকণ্ঠ স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক ও প্রকাশক পঙ্কজ দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, অ্যাড. খলিল রহমান, শিক্ষক কলি তালুকদার আরতি, লুৎফুর রহমান, খালেদ হোসেন, মো. আফজাল হোসেন, সোহানুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জকে একটি বাসযোগ্য ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হলে খালের প্রাণ ফেরানোর কোনো বিকল্প নেই। এজন্য নিয়মিত নজরদারি ও জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। দ্রুত খালগুলো উদ্ধার করা না গেলে সুনামগঞ্জ শহর ভবিষ্যতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়বে। সভায় সরকারি দপ্তরের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স