সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

এক যুগে সুনামকণ্ঠ, অন্ধকারের বিরুদ্ধে নিরন্তর: বিজন সেন রায়

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৮:১৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৯:৪২:৩৩ পূর্বাহ্ন
এক যুগে সুনামকণ্ঠ, অন্ধকারের বিরুদ্ধে নিরন্তর: বিজন সেন রায়
বিজন সেন রায়::
আজ দৈনিক সুনামকণ্ঠ এক যুগে পদার্পণ করলো। এই এক যুগ কেবল সময়ের হিসাব নয় - এ এক দীর্ঘ লড়াই, নিরবচ্ছিন্ন সাধনা ও সত্যের পক্ষে অবিচল থাকার সাহসী ইতিহাস। অনুভবের গভীরতায় এই মুহূর্ত আমাদের গর্বিত করে, আবার নতুন করে দায়িত্বশীলও করে তোলে। সুনামকণ্ঠের জন্ম ২০০১ সালে, সুনামগঞ্জের মানুষের কথা বলার প্রত্যয়ে একটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে। সীমিত সামর্থ্য, সীমাহীন স্বপ্ন আর মানুষের ওপর অগাধ বিশ্বাস নিয়েই শুরু হয়েছিল যাত্রা। সময়ের সঙ্গে সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। দীর্ঘ পথচলার অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস নিয়ে ২০১৫ সালে সুনামকণ্ঠ দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। এই সাহসী রূপান্তরের পেছনে যাঁর দূরদৃষ্টি, নেতৃত্ব ও দৃঢ়তা ছিল- তিনি পত্রিকাটির স¤পাদকম-লীর সভাপতি মো. জিয়াউল হক। তাঁর হাত ধরেই সুনামকণ্ঠ নতুন বাস্তবতায় পা রাখে, আরও বিস্তৃতভাবে মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে। এই পথচলা কখনোই সহজ ছিল না। ছিল প্রতিকূলতা, ছিল ভয়, ছিল চাপ। অনেক সময় মনে হয়েছে- পথ বুঝি এখানেই থেমে যাবে। কিন্তু সুনামকণ্ঠ দমে থাকেনি। মাথা নত করেনি। কারণ আমরা বিশ্বাস করেছি- সত্য বলার দায় কোনো পরিস্থিতির কাছে বন্দি হতে পারে না। সুনামগঞ্জবাসীর সুখ-দুঃখ, বঞ্চনা ও প্রতিবাদের ভাষা হয়ে সুনামকণ্ঠ সবসময় সত্য প্রকাশে দ্বিধাহীন থেকেছে। সুনামকণ্ঠ কখনো আপস করেনি সত্যের প্রশ্নে। সুনামগঞ্জবাসীর কণ্ঠস্বর হয়ে অন্যায়, দুর্নীতি, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে কলম ধরেছে নির্ভীকভাবে। ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখিয়েছে- কারণ আমরা বিশ্বাস করি, সংবাদপত্রের প্রথম ও প্রধান দায় জনতার প্রতি। আজকের বাংলাদেশ এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মবতন্ত্রের ভয়াল থাবা ক্রমেই বিস্তৃত হচ্ছে। এই উগ্রতার আগুনে পুড়ছে গণমাধ্যম, সাংস্কৃতিক সংগঠন, ভিন্নমতাবলম্বী মানুষ - এমনকি নিরীহ, নিরপরাধ নাগরিকও। যুক্তি ও সহনশীলতার জায়গা সংকুচিত হয়ে আসছে। চারপাশে যেন অন্ধকারের ঘনত্ব বাড়ছে। তবে আমরা জানি, এই দেশ নতুন করে অন্ধকারে পড়েনি। ইতিহাসে বারবার অন্ধকার এসেছে, আবার সেই অন্ধকার ভেদ করেই আলো জ্বলে উঠেছে। সুনামকণ্ঠ সেই আলোর পক্ষেই থেকেছে সবসময়। ভয়কে জয় করে, চাপকে অগ্রাহ্য করে, আমরা বিশ্বাস করেছি কলমের শক্তিতে। আমরা বিশ্বাস করি- ঘোর অন্ধকার যত গভীরই হোক, আলো আসবেই। এই বিশ্বাসই আমাদের শক্তি, এই বিশ্বাসই আমাদের পথচলার প্রেরণা। সুনামকণ্ঠ এক যুগে পদাপর্ণ করলো। কিন্তু পথ শেষ হয়নি। বরং নতুন করে শুরু হলো আরেকটি অধ্যায়- আরও বেশি দায়বদ্ধ, আরও বেশি মানবিক, আরও বেশি সত্যনিষ্ঠ হয়ে মানুষের পাশে থাকার শপথ নিয়ে। আগামী দিনগুলোতেও সুনামকণ্ঠ সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে অবিচল থাকবে- এই অঙ্গীকার করছি। এক যুগের এই গৌরবময় ক্ষণে সুনামকণ্ঠের অগণিত পাঠক, লেখক, সংবাদকর্মী, শুভানুধ্যায়ী, হকার, এজেন্ট, বিজ্ঞাপনদাতা সকলের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ