সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

শুভ হোক সুনামকণ্ঠের পথযাত্রা, আদিল আরমান

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৯:১৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৯:১৯:৪৮ পূর্বাহ্ন
শুভ হোক সুনামকণ্ঠের পথযাত্রা, আদিল আরমান
আজ ১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দৈনিক সুনামকণ্ঠের জন্মদিন। ২০১৫ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি সুনামকণ্ঠ দৈনিক হিসেবে নবযাত্রা শুরু করেছিল। আজ দৈনিক সুনামকণ্ঠ ১২ বছরে পদার্পণ করেছে। সুনামকণ্ঠ পূর্বে (২০০১ খ্রিস্টাব্দ থেকে ২০১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত) সাপ্তাহিক ছিল, সবমিলিয়ে সুনামকণ্ঠের ২৫ বছর অতিক্রম করে ২৬ বছরে পদার্পণ। বর্তমানে সুনামগঞ্জ জেলাজুড়ে দৈনিক সুনামকণ্ঠ জনপ্রিয় একটি পত্রিকা। সুনামকণ্ঠ’র সাপ্তাহিক থেকে দৈনিকে রূপান্তরের পেছনে যার সর্বোচ্চ অবদান তিনি হলেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদকমন্ডলীর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক। তিনি পত্রিকাটির হাল ধরে রেখেছেন পরম আন্তরিকতায়। তাছাড়া সুনামকণ্ঠ’র স্বপ্নদ্রষ্টা সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় তো আছেনই। তিনি ২০০১ খ্রিস্টাব্দ থেকেই সুদক্ষতার সাথে সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদনা ও প্রকাশনা করে যাচ্ছেন। প্রকাশনার ক্ষেত্রে বহু সমস্যার সাথে মোকাবিলা করেছেন, এমনকি এক সময় সুনামগঞ্জের মূল শহরে তাঁর অতি মূল্যবান জায়গা বিক্রয় করে দিয়েছেন। তিনি বুকে ধারণ করেছেন- পত্রিকার প্রকাশনা অবশ্যই অব্যাহত রাখতে হবে। তিনি পেরেছেন বহু সমস্যা ও অগণিত বাধা অতিক্রম করে পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখতে। শ্রদ্ধেয় বিজন সেন রায়-কে জানাই সাধুবাদ। তার দীর্ঘ পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে আজ পর্যন্ত সুনামকণ্ঠ সুনামগঞ্জের বুকে টিকে রয়েছে। সুনামগঞ্জবাসীর বহু প্রত্যাশা সুনামকণ্ঠকে ঘিরে। আমরা বিশ্বাস করি, সুনামকণ্ঠ অতীতের মতো আগামীতেও তার প্রকাশনা অব্যাহত রাখবে এবং সুনামগঞ্জের মাটি ও মানুষের পক্ষে কাজ করে যাবে। দৈনিক সুনামকণ্ঠ’র ১২ বছরে পদার্পণের শুভক্ষণে পত্রিকাটির সাংবাদিক, কলামিস্ট ও পাঠক সমাজকে আন্তরিক শুভেচ্ছা। শুভ হোক সুনামকণ্ঠের পথযাত্রা। [লেখক : সদস্য, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ]

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ