সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন
খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ
সুনামকণ্ঠ ডেস্ক :: মানিক মিয়া অ্যাভিনিউ থেকে চারপাশে যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। মূল সড়ক থেকে অলি-গলি, কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক সংগ্রামের আপসহীন নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় এমনই জনতার ঢল নেমেছিল। পুরো রাজধানী পরিণত হয় জনসমুদ্রে। জানাজায় অংশ নেওয়া জনসাধারণ বলছেন, এটি ইতিহাসের সর্ববৃহৎ জানাজা। তাদের মতে, এতদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজাকে সর্ববৃহৎ বলা হলেও সেই রেকর্ডটাও আজকে ভেঙেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা স¤পন্ন হয়। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। এরপর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে চিরশায়িত করা হয়। মিরপুর ২ নম্বর থেকে জানাজা পড়তে এসেছিলেন বৃদ্ধ রবিউল ইসলাম। তিনি বলেন, আমি জিয়াউর রহমানের জানাজা পড়েছি। আমার মতে, সেটাই এতদিন সর্ববৃহৎ ছিল। কিন্তু আজ সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন বেগম খালেদা জিয়ার জানাজা। ঢাকা মহানগর তাঁতী দলের সাবেক সাধারণ স¤পাদক দেওয়ান মো. ইসমাইল বলেন, আমি মনে করি এটাই পৃথিবীর সর্ববৃহৎ জানাজা। এতো লাখ লাখ মানুষের সমবেত আমি আর কখনো দেখিনি। তিনি বলেন, আমি জিয়াউর রহমানের জানাজা পড়েছি। তখন চীন মৈত্রী বা তার আশপাশ এলাকা জলাশয় ছিল, সেখানে মানুষ অবস্থান নিয়েছিল। কিন্তু আজ বিজয় সরণি, রোকেয়া সরণি, সংসদ ভবন এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, ফার্মগেট ও কারওয়ান বাজার পর্যন্ত জনগণ জানাজায় অংশ নেন। দেওয়ান মো. ইসমাইল স্মৃতিচারণ করে বলেন, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ে আসাদ গেটের ওই পাশে আমার আত্মীয় স্বজনের সঙ্গে জানাজায় অংশ নেই। আজ তারই সহধর্মিণীর জানাজায় অংশ নিলাম। এটা আমার জন্য সৌভাগ্যের। তবে জন স্রোতই প্রমাণ দিয়েছে - এটা পৃথিবীর সর্ববৃহৎ জানাজা। বুধবার দুপুর ২টায় জানাজা শুরুর কথা থাকলেও ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে মানুষের বিস্তৃতি আশপাশের এলাকা বিজয় সরণি, খামারবাড়ি মোড়, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, শেরেবাংলা নগর, কলেজগেট, আসাদগেট ও শাহবাগসহ অলিগলিতে ছড়িয়ে পড়ে। ভবনের ছাদ ও ওভার ব্রিজসহ যে যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই দাঁড়িয়ে পড়েছেন জানাজা। চাপ ঠেলে সময় মতো আসতে না পেরে অনেকে জানাজা পাননি। ধারণা করা হচ্ছে, নিকট অতীতে এত বড় জানাজা দেখেননি দেশবাসী। জানাজায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন

সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন