সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

নির্মাণ হবে গোপাট, থ্রেসিং ও সানিং ফ্লোর হাওরের কৃষিতে খুলবে উন্নয়নের নতুন দুয়ার

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ০৯:২৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৯:২৩:১৫ পূর্বাহ্ন
নির্মাণ হবে গোপাট, থ্রেসিং ও সানিং ফ্লোর হাওরের কৃষিতে খুলবে উন্নয়নের নতুন দুয়ার
হাওর শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রতি বছর দেশের বোরো ধানের একটি বড় অংশ আসে এই হাওরাঞ্চল থেকেই। অথচ সেই হাওরের কৃষকরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। পাহাড়ি ঢল, আগাম বন্যা, কর্দমাক্ত গোপাট, দুর্বল যোগাযোগ ব্যবস্থা - সব মিলিয়ে হাওরের কৃষি এক অনিশ্চিত সংগ্রামের নাম। এই বাস্তবতায় হাওরে গোপাট পাকাকরণ, থ্রেসিং ফ্লোর ও সানিং ফ্লোর নির্মাণের উদ্যোগ নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও আশাব্যঞ্জক পদক্ষেপ। গোপাট হাওরের কৃষকের জন্য জীবনরেখা। দুর্গম হাওর থেকে কাটা ধান পরিবহনের একমাত্র ভরসা এই পথ। আগাম বন্যা বা পাহাড়ি ঢলের সময় গোপাট দিয়ে দ্রুত ফসল সরানো সম্ভব না হলে কৃষকের মাসের পর মাসের শ্রম এক নিমিষে পানিতে ভেসে যায়। ফলে গোপাট পাকাকরণ মানে শুধু একটি অবকাঠামো নির্মাণ নয় - এটি ফসল রক্ষা, সময় বাঁচানো এবং কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার একটি কার্যকর হাতিয়ার। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বাস্তবায়নাধীন প্রায় ৫শ কোটি টাকার প্রকল্পে হাওরের গোপাট উন্নয়ন, থ্রেসিং ও সানিং ফ্লোর নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত হওয়া নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতি। এর মাধ্যমে দুর্গম হাওরে দ্রুত ধান মাড়াই, ঝাড়াই ও শুকানোর সুযোগ সৃষ্টি হবে। এতে একদিকে যেমন ফসল নষ্টের ঝুঁকি কমবে, অন্যদিকে কৃষকের সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে। বিশেষ করে দুর্যোগকালীন এসব থ্রেসিং ও সানিং ফ্লোর কৃষকের জন্য আশ্রয় ও সহায়তার কেন্দ্র হিসেবে কাজ করবে। তবে বাস্তবতা হলো- হাওরের প্রকৃতি অত্যন্ত সংবেদনশীল। তাই এই উন্নয়ন কার্যক্রম হতে হবে জলবায়ু সহিষ্ণু, টেকসই এবং হাওরবান্ধব। কেবল আরসিসি ঢালাই করলেই দায়িত্ব শেষ হয় না। গোপাটের পাশের জলাধারগুলোকে প্রবহমান রাখা, প্রাকৃতিক জলপ্রবাহে বাধা সৃষ্টি না করা এবং নৌ-যোগাযোগের সুবিধা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় অভিজ্ঞ কৃষক, হাওর বিশেষজ্ঞ ও পরিবেশবিদদের পরামর্শ গ্রহণ অপরিহার্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বচ্ছতা ও জবাবদিহি। অতীতে অনেক উন্নয়ন প্রকল্পই দুর্নীতি ও অনিয়মের কারণে কাক্সিক্ষত সুফল দিতে ব্যর্থ হয়েছে। হাওরের মতো স্পর্শকাতর অঞ্চলে এই প্রকল্প বাস্তবায়নে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে, যাতে প্রতিটি টাকা কৃষকের স্বার্থেই ব্যয় হয়। প্রথম ধাপে সীমিত কিছু হাওরে কাজ শুরু হলেও ভবিষ্যতে জেলার সব গুরুত্বপূর্ণ হাওরে পর্যায়ক্রমে গোপাট উন্নয়ন জরুরি। কারণ প্রতিটি হাওরের নিজস্ব গোপাট রয়েছে এবং প্রতিটিই কৃষকের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হাওরের গোপাট পাকাকরণ, থ্রেসিং ও সানিং ফ্লোর নির্মাণ - এই উদ্যোগ যদি পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়িত হয়, তবে তা হাওরাঞ্চলের কৃষিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে। এটি শুধু কৃষকের মুখে হাসি ফোটাবে না, বরং দেশের খাদ্য নিরাপত্তাকে আরও দৃঢ় করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী