সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
থানায় লিখিত অভিযোগ দায়ের

অনলাইনে জুয়া ও পর্নোগ্রাফি বিজ্ঞাপন বন্ধের দাবি

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ০৯:৪১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ০৯:৪১:৫৬ পূর্বাহ্ন
অনলাইনে জুয়া ও পর্নোগ্রাফি বিজ্ঞাপন বন্ধের দাবি
স্টাফ রিপোর্টার :: অনলাইনে জুয়া, বেটিং, পর্নোগ্রাফি সংক্রান্ত অবৈধ বিজ্ঞাপন ও কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ করেছেন সাইবার সচেতন এক তরুণ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খলাপাড়া গ্রামের নাজমুল হক সজীব ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ করেন। জেলায় সাইবার নিরাপত্তা বিষয়ক তরুণ উদ্যোক্তা হিসেবে পরিচিত নাজমুল হক সজীব লিখিত অভিযোগে উল্লেখ করেন সম্প্রতি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে অবৈধভাবে জুয়া, বেটিং, পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট ও বিজ্ঞাপন প্রচার হচ্ছে। এসব বিজ্ঞাপন ও কনটেন্ট বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন, সামাজিক নৈতিকতা ও সাইবার সুরক্ষা নীতিমালার পরিপন্থী। তাই এর ভয়াবহতার প্রভাব পড়েছে তরুণদের মধ্যে। এতে তাদের মানবিক অবক্ষয় হচ্ছে। প্রতারণাও বেড়েছে সমাজে। অনলাইন জুয়ার ফাঁদে পড়ে ও পর্নোগ্রাফির কারণে অনেক পরিবার ফতুর হয়ে গেছে। অভিযোগে তিনি জানান, অনলাইন প্লাটফর্মগুলোকে তিনি ব্যারিস্টারের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠালেও প্রচারণা বন্ধ হয়নি। নির্ধারিত সময় বেঁধে তিনি আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠালেও সংঘবদ্ধ চক্রগুলো বিজ্ঞাপন তুলে নেয়নি। অভিযুক্ত অনলাইন প্লাটফর্মের সংশ্লিষ্ট মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মজিদ তালুকদারের ছেলে রাসেল মিয়াকে নোটিশ দিয়েছিলেন তিনি। বিজ্ঞাপন তুলে না নেওেয়ায় তিনি বৃহস্পতিবার নিজ এলাকা ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারী তরুণ সাইবার উদ্যোক্তা নাজমুল হক সজীব বলেন, অনলাইনে প্রতিদিন ভেসে বেড়াচ্ছে নানা জুয়া, বেটিং ও পর্নোগ্রাফির চটকদার বিজ্ঞাপন। এতে অনেক তরুণ আসক্ত ও প্রতারিত হচ্ছে। তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধের অভাব লক্ষ্য করা যাচ্ছে। আমি অনলাইন ফ্লাটফর্মে কাজ করে প্রতিদিন মানুষের প্রতারণা ও অবক্ষয় সম্পর্কে জানতে পারছি। তাই স্বেচ্ছায় কিছু ঠিকানা সংগ্রহ করে এসব বন্ধ করার আইনী নোটিশ দিয়েছিলাম। তারা কেউ নোটিশ আমলে নেয়নি। তাই আজ থানায় লিখিত অভিযোগ করেছি। ধর্মপাশা থানার ওসি মো. শহিদ উল্লাহ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী