সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

হান্নান মাসউদের ৯৮ লাখ টাকার সম্পদ

  • আপলোড সময় : ০২-০১-২০২৬ ১০:০১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৬ ১০:০১:০০ পূর্বাহ্ন
হান্নান মাসউদের ৯৮ লাখ টাকার সম্পদ
সুনামকণ্ঠ ডেস্ক :: ব্যবসা করে ২০২৫-২৬ অর্থবছরে ৬ লাখ টাকা আয় করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সবশেষ জমা দেওয়া আয়কর রিটার্নে ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকার মোট স¤পদের হিসাব দাখিল করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। নোয়াখালী-৬ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। হলফনামায় ২৬ বছর বয়সী আবদুল হান্নান মাসউদ নিজেকে ডিজিল্যান্ড গ্লোবালের স্বত্বাধিকারী হিসেবে উল্লেখ করেছেন। তার কাছে নগদ ৩৫ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা, ব্যাংকে ২ হাজার ৫৫ টাকা, ১ লাখ টাকার ঋণপত্র, ৮ লাখ টাকার স্বর্ণালংকার, ১ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী এবং ১ লাখ টাকার আসবাবপত্র রয়েছে বলে উল্লেখ করেন। যেগুলোর অর্জনকালীন মূল্য ৪৬ লাখ ৮৫ হাজার ৫৩০ টাকা হলেও বর্তমান মূল্য ৭৬ লাখ ৮৫ হাজার ৫৩০ টাকা বলে উল্লেখ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও আবদুল হান্নান মাসউদ হলফনামায় নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন। আব্দুল হান্নান মাসউদের কাছে হলফনামা ও আয়ের তথ্য স¤পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি ছাত্র অবস্থায় টিউশনি করে ভালো পরিমাণ টাকা আয় করেছি। পাশাপাশি ব্যবসা থেকেও কিছু আয় করেছি। আবার আমার বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে গত এক বছরে অনেক গিফট পেয়েছি। আমি আমার হলফনামায় যে মোট আয়ের কথা উল্লেখ করেছি, সেটি সত্য। হালফনামায় কিছুই লুকাইনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স