খালেদা জিয়ার স্মরণে জামালগঞ্জে দোয়া মাহফিল
- আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৯:৪৬:৫২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৯:৪৬:৫২ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি ::
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে জামালগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা নূর উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরাজি, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সদস্য আলী হোসেন, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল করিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জহির উদ্দিন, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, বেহেলী ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল ইসলাম নয়ন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জামালগঞ্জ প্রতিনিধি