সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বিটিআরসি ভবনে ভাঙচুর, ৬০০ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১০:১০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১০:১০:০০ পূর্বাহ্ন
বিটিআরসি ভবনে ভাঙচুর, ৬০০ জনের বিরুদ্ধে মামলা
সুনামকণ্ঠ ডেস্ক :: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহ¯পতিবার (১ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে আগারগাঁও এলাকায় বিটিআরসি ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে পুনরায় আন্দোলন শুরু করেন। একপর্যায়ে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে পূর্বপরিকল্পিতভাবে বিটিআরসি ভবনের কাচের দেয়ালসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন। এছাড়া ভবনের সামনে পার্ক করা ৫১ আসনের একটি এসি স্টাফ বাসও (ঢাকা মেট্রো-ব-১৫-৭০৩৫) ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে বিটিআরসি ভবন ও যানবাহনের আনুমানিক ২ কোটি ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এজাহারে বলা হয়, অবৈধ মোবাইল হ্যান্ডসেট নিয়ন্ত্রণে এনইআইআর সিস্টেম চালুর বিরোধিতা করে আসছিল ব্যবসায়ীদের একটি অংশ। বিষয়টি নিয়ে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে একাধিক বৈঠক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ১ জানুয়ারি সিস্টেমটি চালু করা হয়। এর প্রতিবাদে বিক্ষোভকারীরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে এবং কমিশনের কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে ৪৫ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরও ১০ জন পলাতক আসামির নাম প্রকাশ করেছেন। এদিকে এনইআইআর চালুর প্রতিবাদ এবং সহকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মোবাইল দোকান ও ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল আমদানিতে করহার কমানো, এনওসি প্রক্রিয়া সহজ করা এবং আটক ব্যবসায়ীদের মুক্তি ও মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। প্রসঙ্গত, দেশের বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট বন্ধে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি থেকে এনইআইআর ব্যবস্থা চালু হয়েছে। এর মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডাটাবেজে যুক্ত হচ্ছে। তবে মোবাইল ব্যবসায়ীদের একাংশ শুরু থেকেই এই পদ্ধতির বিরোধিতা করে আসছিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন