সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বাল্কহেডের ধাক্কায় ৫ শ্রমিক আহত

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ০৯:৩৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ০৯:৩৯:১০ পূর্বাহ্ন
বাল্কহেডের ধাক্কায় ৫ শ্রমিক আহত
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারের সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৫ নৌশ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শনিবার দুপুরে সুরমা নদীর আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা বাল্কহেডটি আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এই ঘটনায় আহতরা হলেন- মৃত মারফত আলীর ছেলে আলী (৩৫), সায়েল মিয়া (৩২), সমুর আলীর ছেলে কলিম উদ্দিন (৩০), সুফান আলীর ছেলে জুবেদ আলী (৩০) ও কুতুব উদ্দিন (২৮)। গুরুতর আহত সায়েল মিয়াকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার পাজরের হাড় ভেঙে যাওয়ায় এবং ক্ষতস্থানে রক্তক্ষরণ বন্ধ না হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লোহাবোঝাই একটি বাল্কহেড ছাতকের উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা স্কুলের আসবাবপত্র বোঝাই একটি ইঞ্জিননৌকাকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায় এবং নৌকায় থাকা ৫ শ্রমিক আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং বাল্কহেডটি আটক করে দোয়ারাবাজার থানা পুলিশে সোপর্দ করেন। দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী