সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

বিশ্বম্ভরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৯:১৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৯:১৩:১৬ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে বিশ্বম্ভরপুর উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান উপজেলার বিভিন্ন স্থানে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাস¤পন্ন ব্যক্তি ও শিশু, এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ইউএনও আব্দুল মতিন খান বলেন, শীত মৌসুমে সমাজের অবহেলিত ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রকৃত দুস্থ ও অসহায় মানুষকে খুঁজে বের করে তাদের সহায়তায় সম্মিলিতভাবে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে আশপাশে কোনো প্রকৃত দুস্থ ব্যক্তি থাকলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান। স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এমন সহমর্মী কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক