সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

মধ্যনগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ০৯:৪৪:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ০৯:৪৪:৩৫ পূর্বাহ্ন
মধ্যনগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাঝেরছড়া গ্রামের সামনে থাকা কির্তনছড়া এলাকা থেকে শনিবার গভীর রাতে ৮০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. জলিল মিয়া (৩৪) ও আরিফ মিয়া (৩১) নামের দুইজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্থানীয় বাঙালভিটা সীমান্ত ফাঁড়ির বিজিবির সদস্যরা। ওই দুইজন মাদকব্যবসায়ীর বাড়ি উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাঝের ছড়া গ্রামে। এ ঘটনায় বিজিবির হাবিলদার নিশি কান্ত দাস বাদী হয়ে রবিবার বিকেলে মধ্যনগর থানায় একটি মামলা করেছেন। মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, ওই দুইজন মাদক ব্যবসায়ীকে শনিবার রাত দুইটা বেজে ৪০মিনিটের সময় বাঙালভিটা সীমান্ত ফাঁড়ির বিজিবির সদস্যরা গ্রেফতার করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার বিকেলে ওই দুজন মাদকব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন