সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি
হাওর বাঁচাও আন্দোলন নেতৃবৃন্দের প্রকল্প এলাকা পরিদর্শন

জামালগঞ্জের ২৭ পিআইসিতে বাঁধের কাজ শুরুর লক্ষণ নেই

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৯:২৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৯:৩৩:১৫ পূর্বাহ্ন
জামালগঞ্জের ২৭ পিআইসিতে বাঁধের কাজ শুরুর লক্ষণ নেই
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ। শনিবার দিনব্যাপী হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ হালি, মহালিয়া ও শনির হাওরের ২৭টি পিআইসি সরেজমিনে পরিদর্শন করেন। যেগুলোতে এখনো কাজ শুরুর লক্ষণ তারা দেখতে পাননি বলে জানিয়েছেন।
নেতৃবৃন্দ জানান, কাবিটা নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু হলেও ১৯ দিন পেরিয়ে গেছে। হালি, শনি ও মহালিয়া হাওরের ২৭ পিআইসির মধ্যে এখনো শুরু হয়নি কোন কাজ। গত ১৫ ডিসেম্বর হালির হাওরের ২০ নম্বর পিআইসির কাজ উদ্বোধন করা হলেও এরপর থেকে কোন কাজ করা হয়নি। এছাড়াও বাকি ২৬টি পিআইসিতেও এখনো কোন কাজ শুরুর লক্ষণ দেখা যায়নি। এমনকি কোনো প্রকল্পেই সাইনবোর্ড নেই। উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলায় এ বছর হালি, পাগনা, মিনি পাগনা, শনি, মহালিয়া ও জলভাঙা হাওরে ৪১টি পিআইসি’র বিপরীতে মোট বরাদ্দ হয়েছে ৭ কোটি ৬৪ লক্ষ ৬১ হাজার টাকা।
হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির নির্বাহী সদস্য মো. আব্দুর রব বলেন, আমরা দিনব্যাপী তিনটি হাওরে ২৭টি প্রকল্প এলাকা পরিদর্শনকালে কোনো পিআইসির লোক পাইনি। কাজ শুরুর ১৯ দিন অতিবাহিত হলেও তিনটি হাওরের ২৭ পিআইসিতে কোন কাজ করতে দেখা যায়নি। এমনকি অনেক প্রকল্পে অনেকাংশে মাটি অক্ষত থাকলেও অপ্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে। এতে করে সরকারের অতিরিক্ত অর্থ অপচয়ের আশঙ্কা রয়েছে।
হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিন বারী বলেন, ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দদের নিয়ে পরিদর্শন করেছি। পরিদর্শন করে দেখা যায়, বিগত বছরের তুলনায় অনেক বাঁধ প্রায় অক্ষত থাকলেও বরাদ্দের পরিমাণ এ বছর বেশি। বিষয়টি নিয়ে জনমনে গুঞ্জন সৃষ্টি হয়েছে। পাউবো’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুতর সহকারে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।
পাউবো’র উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি বলেন, হালি, শনি, মহালিয়ায় কাজ শুরু না হলেও পাগনার হাওরের ৫টি পিআইসির কাজ শুরু হয়েছে। ২৮ শে ডিসেম্বর ওয়ার্ক অর্ডার দিয়েছি। অনেক পিআইসি গাড়ির সাথে চুক্তি করেছেন, আশা করি কয়েকদিনের মধ্যে অধিকাংশ পিআইসির কাজ শুরু হবে। বাঁধের পাশ থেকে প্রতি বছর মাটি কাটার কারণে নিকটবর্তী স্থানে মাটি পাওয়া যাচ্ছে না। তাই দূর থেকে মাটি সংগ্রহ করার কারণে বরাদ্দ কিছুটা বেড়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ২৪-২৫ অর্থ বছরের চতুর্থ কিস্তিতে মোট বিল বরাদ্দের ৮১ পার্সেন্ট দেওয়া হয়েছে।

এদিকে বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিন বারী, সহ-সভাপতি অঞ্জন পুরকায়স্থ, মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম আখুঞ্জি, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মুরাদ, নির্বাহী সদস্য মো. আব্দুর রব, সদস্য আবুল হোসেন, খুরশিদ আলম, মঈন উদ্দিন, আমিরুল হক, আইনুল হক, আয়ুব খান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক