সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

“এসআইকে সন্তোষকে জ্বালাই দিয়েছিলাম” বলা জুলাইযোদ্ধা মাহদী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ১০:১২:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ১০:১৩:১৮ পূর্বাহ্ন
“এসআইকে সন্তোষকে জ্বালাই দিয়েছিলাম” বলা জুলাইযোদ্ধা মাহদী গ্রেপ্তার
সুনামকণ্ঠ ডেস্ক ::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে জুলাই আন্দোলনকারী মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। “থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম” এমন বক্তব্য দিয়ে হুমকি দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মাহদী হাসানকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোছা. ইয়াছমিন খাতুন গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক। এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টার দিকে এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে পুলিশ আটক করলে শুক্রবার (২ জানুয়ারি) মাহদীর নেতৃত্বে থানার সামনে আন্দোলন হয়। এনামুল হাসান নয়ন শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর গ্রামের আনোয়ার আলীর ছেলে। স্থানীয় ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি হিসেবে তার নাম রয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে থানার এসআই জহিরুল ইসলাম নয়নকে আটক করে থানায় নিয়ে যান। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা তার মুক্তির দাবিতে থানায় জড়ো হতে থাকেন। শুক্রবার বেলা ১২টার দিকে মাহদী হাসানের নেতৃত্বে বিক্ষুব্ধকারীরা থানার সামনে অবরোধ কর্মসূচি পালন করে। দুপুর আড়াইটার দিকে জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে বিকেল ৩টার দিকে নয়নকে মুক্তি দেওয়া হয়। আন্দোলন চলাকালে ওসির কক্ষে ঢুকে তার সামনে বসে মাহদী হাসানকে বলতে শোনা যায়, “আমরা জুলাই আন্দোলনকারীরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি। আপনি আমাদের প্রশাসনের লোক হয়ে আমাদের ছেলেকে গ্রেপ্তার করেছেন। হবিগঞ্জে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল, এখানে ১০ জন নিহত হয়েছেন। বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম। আমাদের এতগুলো ছেলে কী এমনি এমনি ভেসে এসেছে?”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী