সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

দিরাইয়ে উদয়ন বালিকা বিদ্যালয়ের উদ্বোধন

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৯:৪১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৯:৪১:১১ পূর্বাহ্ন
দিরাইয়ে উদয়ন বালিকা বিদ্যালয়ের উদ্বোধন
দিরাই প্রতিনিধি :: বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, ডা. সৈয়দ ওমর খৈয়াম বলেছেন, সারাদেশে শিক্ষার হারের তুলনায় আমাদের সুনামগঞ্জ জেলা অনেক পিছিয়ে। এটা আমাকে সবসময় পীড়া দেয়। আমি যতদিন চাকরি করেছি সবসময় এলাকার শিক্ষার উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। আজ আমার স্মৃতি বিজড়িত দিরাইয়ের পাড়াগাঁয়ে নারী শিক্ষার উন্নয়নের লক্ষ্যে উদয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে জেনে আমি খুবই আনন্দিত হয়েছি। তাই অনেকটা হৃদয়ের টানে চলে এসেছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাই এ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী ও বহু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা বুরহান উদ্দিন আহমেদকে। তার কষ্টার্জিত অর্থ, শ্রম, মেধা দিয়ে হাওরের পাড়াগাঁয়েও এমন একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতি প্রমাণ করে ওই এলাকার সর্বস্তরের জনগণ সকল ভেদাভেদ ভ্যুলে গিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাবেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, আমরা যখন দিরাই ছিলাম তখন রাস্তা-ঘাট খুব ভালো ছিল না। আজ অনেক পরিবর্তন হয়েছে। বিদ্যালয়ের মনোরম পরিবেশে খুবই চমৎকার। আমি আশাবাদী এ বালিকা বিদ্যালয় শুধু দিরাই নয়, সারা দেশের নামি-দামি বিদ্যালয়ের স্থান দখল করবে। তিনি বলেন, যে দেশের অর্ধেকের বেশি নারী, সে দেশে নারীদের পিছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। আজ সারা দেশে নারীদের জয়জয়কার। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের পরামর্শে এ বিদ্যালয় নারী শিক্ষার উন্নয়নে অবদান রাখবে এ আমার বিশ্বাস। তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সবাই কাজ করতে হবে। রোববার (৪ ডিসেম্বর) উপজেলার রাজানগর ইউনিয়নে উমেদ নগর গ্রামে উদয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী বুরহান উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে ও শিক্ষক আখতারুজ্জামানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাংবাদিক মেনন চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর। বক্তব্য রাখেন তাড়ল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী নুরুল আজিজ চৌধুরী, উমেদ নগর সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর বেগম, ব্যবসায়ী রুবেল চৌধুরী, শাহীনুর আলম, মাওলানা আবুল বশর, সাবেক শিক্ষক আব্দুর রউফ, সিরাজুল হক প্রমুখ। সভা শেষে ফিতা কেটে বিদ্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক সৈয়দ ওমর খৈয়াম, প্রধান অতিথি ইউএনও সঞ্জীব সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে সকল শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ