সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

জামালগঞ্জে ডেভিল হান্ট অভিযানে ২ জনসহ ৩ গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৯:৪২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৯:৫৭:৪০ পূর্বাহ্ন
জামালগঞ্জে ডেভিল হান্ট অভিযানে ২ জনসহ ৩ গ্রেফতার
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে ডেভিল হান্ট (ফেইজ-২) অভিযানের নিয়মিত মামলায় দুইজন ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে পুলিশের একটি দল ডেভিল হান্ট (ফেইজ-২) অপারেশনের অংশ হিসেবে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের মোমিনপুর গ্রামের মৃত নবী হোসেনের ছেলে মো. লিয়াকত আলী (৪৩) ও একই ইউনিয়নের মোঃ ভুজলু রহমানের ছেলে মো. আলী নূর (৪৩) কে গ্রেফতার করে। তাদের একজন ১নং ওয়ার্ড আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও অপরজন সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এছাড়াও ফেনারবাঁক ইউনিয়নের মৃত আফিজ আলীর ছেলে আব্দুল মালেককে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বন্দে আলী জানান, ডেভিল হান্টে দুইজনকে ও নিয়মিত মামলায় ১ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডেভিল হান্ট অপারেশন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন