সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ০৯:৪৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ০৯:৪৭:৩৪ পূর্বাহ্ন
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক
স্টাফ রিপোর্টার :: ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শী গ্রামে দুপক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় শামীম আহমদ ও গোলাম রব্বানীর লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে শামীম আহমদ ও গোলাম রব্বানীর মধ্যে মামলা মোকদ্দমা চলছে। এর জের ধরে গত শনিবার সকাল ৭টায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত সাহেব আলী (৩০), নিজাম উদ্দিন (৪৭), আকবর আলী (৩৫), তোফায়েল আহমদ (২৫), ইয়াবর আলী (৫০), আশিক আলী (৪৫), সানোয়ার হোসেন শামীম (৩৫), মইনুল ইসলাম (৩৬), আলীনুর (৩০), আব্দুল আহাদ (৪৮), শাহ আলম (৩৫), রুকন মিয়া (৩৬), সুজন মিয়া (২৮), জালাল মিয়া (২৭), হিরন মিয়া (২৬), কয়েস আহমদ (১৮), সুজন মিয়া (৩৫), রাসেল মিয়া (২১) ও আফতাব আলী (৫০)-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের কৈতক ২০ শয্যা হাসপাতালের চিকিৎসা দেওয়া হয়েছে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. আকরাম আলী জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ মামলা দায়ের করেনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা