সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

লঞ্চঘাটে দখলমুক্ত সরকারি ভূমি পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ১২:৫২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ১২:৫২:৪১ পূর্বাহ্ন
লঞ্চঘাটে দখলমুক্ত সরকারি ভূমি পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের পর দখলমুক্ত সরকারি ভূমি পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। রবিবার দুপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা উদ্ধারকৃত ভূমি পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, লঞ্চঘাট এলাকার সরকারি ভূমিতে আধুনিকমানের যাত্রীছাউনি নির্মাণ করা হবে। তিনি বলেন, এই স্থানে এমন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে, যাতে সুরমা নদীপাড় দিয়ে যাতায়াতকারীরা দেখে বলতে পারেন, এখানে সত্যিই ভালো কিছু করা হয়েছে। আমরা এমন নির্মাণ চাই, যা সমালোচনার ঊর্ধ্বে থাকবে এবং বর্তমানের পাশাপাশি আগামী ভবিষ্যতের কথাও বিবেচনায় নিয়ে হবে। উন্নয়ন হবে সঠিক ও টেকসই। তিনি উদ্ধারকৃত সরকারি ভূমি বাঁশের ব্যারিকেড দিয়ে অস্থায়ীভাবে রক্ষণাবেক্ষণ করায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবস¤পদ ব্যবস্থাপনা) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল এবং সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু