সুনামগঞ্জ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস

শান্তিগঞ্জে উদ্বোধনেই সীমাবদ্ধ ফসলরক্ষা বাঁধের কাজ

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৮:৫৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৮:৫৬:৩৫ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে উদ্বোধনেই সীমাবদ্ধ ফসলরক্ষা বাঁধের কাজ
হোসাইন আহমদ ::
শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ উদ্বোধনেই সীমাবদ্ধ রয়েছে। লোকদেখানো উদ্বোধনের ২০ দিন পেরিয়ে গেলেও শুরু হয়নি বাঁধের কাজ। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করা ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)কে কাজের কার্যাদেশ প্রদান না করায় পিআইসি কমিটির লোকজন কাজ শুরু করতে পারছেন না বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় কৃষক, পাউবো ও এলাকাবাসী সূত্র জানায়, কাবিটা নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ করার কথা। যার প্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের সদরপুর ব্রিজের কাড়া বন্ধকরণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ সংস্কার কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান। নিয়ম রক্ষার উদ্বোধনে ওই প্রকল্পের কাজ শুরু হলেও দেখার হাওর, খাই হাওর, কাঁচি ভাঙ্গা হাওর, জামখলার হাওরের প্রকল্পে কোনো কাজ শুরু হয়নি। চলতি বছর শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর, খাই হাওর, জামখলা, সাংহাই হাওর, কাঁচি ভাঙ্গা হাওর ও কাউয়াজুরী হাওরে মোট ৬৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ১২.২ কোটি টাকা ব্যয়ে ৪৬.৭৫৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ, সংস্কার কাজ করার কথা। ৬৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) নির্বাচিত করা হলেও পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করতে পারেনি পাউবো ও উপজেলা প্রশাসন। পাশাপাশি এখন পর্যন্ত কোনো প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-কে বেড়ি বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের কার্যাদেশ প্রদান না করায় পিআইসির লোকজন কাজ শুরু করতে পারছেন না বলে জানিয়েছেন তারা। ১৫ ডিসেম্বর উদ্বোধন হওয়া প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি রায়হান আহমদ জানান, পানি উন্নয়ন বোর্ডের তদারকি ও দেখানো মতে আমার বাঁধের প্রায় ৬০ ভাগ কাজ স¤পন্ন করেছি। তবে এখন পর্যন্ত প্রকল্পের কার্যাদেশ দেয়া হয়নি। কার্যাদেশ পাওয়ার পর দ্রুত সময়ে কাজ স¤পন্ন করে দেবো। হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাইদ বলেন, ফসলরক্ষা বাঁধের কাজ নিয়ে আমরা শঙ্কিত। বাঁধ নির্মাণকাজে গাফিলতি দুঃখজনক। চলতি বছর শান্তিগঞ্জের ৬৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির পূর্ণাঙ্গ তালিকা এখনো চূড়ান্তভাবে প্রকাশ করতে পারেনি পাউবো ও উপজেলা কমিটি। উদ্বোধনের ২০ দিন পরও কার্যাদেশ দিতে না পারার ব্যর্থতা ও দায়ভার পাউবো ও উপজেলা কমিটিকে নিতে হবে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান মোহান জানান, ফসলরক্ষা বাঁধের কাজ বাস্তবায়নে ৬৭টি কমিটির মধ্যে ৭টি কমিটি এখনো চূড়ান্ত হয়নি। কাজের কার্যাদেশের প্রদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোন পিআইসিকে এখনো চূড়ান্ত কার্যাদেশ দেওয়া হয়নি। ২/৩ দিনের মধ্যে কার্যাদেশ বুঝিয়ে দেয়া হবে। তবে তিনি দাবি করেন, ৫০ টির মতো বাঁধে কাজ শুরু হয়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স