সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

নিরাপদ সড়কের দাবিতে ছাতকে মানববন্ধন

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন
নিরাপদ সড়কের দাবিতে ছাতকে মানববন্ধন
ছাতক প্রতিনিধি :: নিরাপদ সড়কের দাবিতে ছাতকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের তাহির প্লাজার সামনে ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা. আফছার উদ্দিনের সভাপতিত্বে ও নাট্যকর্মী সেলিম আহমেদ মাহবুবের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সোহেল, সম্প্রতি দুর্ঘটনায় নিহত মরহুম ডাক্তার এমরানুল বাসার অপু’র পিতা আবুল বাশার, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পাল, হোমিও চিকিৎসক করুণাসিন্ধু রায়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমরেশ সরকার সঞ্জু, ফুটবলার সৈয়দ লাল মিয়া, নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজয় পোদ্দার, হুমায়ুন আহমেদ সুহেল, দিলবর আলী, টিম ছাতকের ফাউন্ডার সায়েদুর রহনান সায়েদ, দিলিপ চন্দ্র দাস প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ডা. উৎপল গোস্বামী, মেহেদী হাসান সোনা মিয়া, কামাল আহমদ, তানজিদ চৌধুরী, জহির উদ্দীন দিনান, সৈয়দ আহমদ, জুমলাদ চৌধুরী, রাসেল চৌধুরী, মুতাসিম বিল্লাহ, লোকমান রনি চৌধুরী, তাজ উদ্দিন, জুবায়েদ আহমদ, মীর তানিব, শাওন আহমদ, সেবুল আহমদ, ঐক্যবদ্ধ ছাতক মানববন্ধনের উদ্যোক্তা আবুল খায়ের টুটুল, মামুন আহমদ, সানী দাস, ইয়াছিন খান রাব্বি প্রমুখ। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ছাতকে রাস্তা পারাপরের সময় পৌর শহরে রওশন কমপ্লেক্সের সামনে বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তরুণ চিকিৎসক এমরানুল বাশার অপু। সিলেট শহরের আল-হারামাইন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৫ দিন পর তার মৃত্যু হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অপ্রাপ্ত বয়স্ক সিএনজি অটোরিকশা, ভারী যানবাহন ও টমটম চালকদেরকে প্রচলিত আইনের আওতায় আনতে হবে। এতে দুর্ঘটনা অনেকাংশে রোধ হবে। ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল (স্থায়ী) অফিসার নিয়োগ, শহরের ব্যস্ততম এলাকা এবং স্কুল কলেজ ও মাদ্রাসার সামনে গতিরোধক স্থাপন করা এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি স্থাপন ও ট্রাফিক পুলিশের যানবাহনের নিয়মশৃঙ্খলা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা ও নিয়মিত দায়িত্ব পালন করার দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ