সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

প্রার্থীদের হলফনামায় দুদকের নজর রয়েছে : দুদক চেয়ারম্যান

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৯:০০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৯:০০:৫৯ পূর্বাহ্ন
প্রার্থীদের হলফনামায় দুদকের নজর রয়েছে : দুদক চেয়ারম্যান
সুনামকণ্ঠ ডেস্ক :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ২০২৬ সাল গণতন্ত্র উত্তরণের একটি বছর। আমরা আমাদের মতো করে সেবা দিয়ে যাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের নির্বাচনী হলফনামার ওপর আমাদের নজর রয়েছে। তিনি জানান, হলফনামায় উল্লেখ করা প্রার্থীদের সম্পদের বিবরণী পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সোমবার (০৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তাদের হলফনামায় স¤পদের বিবরণ রয়েছে, যা ইতোমধ্যে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছি - কারও স¤পদের তথ্য সন্দেহজনক হলে তা শনাক্ত করে আমাদের অবগত করতে। আমরাও হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করব এবং অসঙ্গতি বের করার চেষ্টা করব। প্রয়োজনে দুদকের অন্যান্য কর্মকা- সীমিত করে এ কাজটি অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদেরও হলফনামা পরীক্ষা-নিরীক্ষার আহ্বান জানান। নতুন আইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. আবদুল মোমেন বলেন, আমার বক্তব্য সুস্পষ্ট - দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়। যদি আপসযোগ্য না হয়, তার মানে আপস করা যাবে না। নতুন আইনে যদি আপসের কথা বলা থাকে, তাহলে অবশ্যই আমরা আমাদের আগের অবস্থানেই থাকব। প্রয়োজনে সরকারের সঙ্গে কথা বলব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ