সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ

জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০১:২৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০১:২৬:৪৮ অপরাহ্ন
জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোবায়েজীদ বিন ওয়াহিদ:: ‎
সুনামগঞ্জের জামালগঞ্জে “রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা” অনুষ্ঠিত হয়েছে। ‎
হাজী সাদেক আলী ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাচনা বাজার দারুল উলুম হাফিজিয়া আরাবিয়া সাচনা বাজার মাদ্রাসা প্রাঙ্গণে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় উপজেলার ২৭টি কওমী মাদ্রাসার ১৯৫ জন পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ‎
এতদিন সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকা মেধাবৃত্তি পরীক্ষার চিরাচরিত ধারণা পাল্টে দিয়ে এবার এই প্রথম উপজেলায় মাদ্রাসা শিক্ষাঙ্গনে এ ধরনের স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, এই আয়োজনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের নতুন দুয়ার উন্মোচিত হবে। একই সঙ্গে এটি জামালগঞ্জের শিক্ষা বিস্তার ইতিহাসে একটি স্মরণীয় ও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ‎
এ বিষয়ে স্থানীয় এক অভিভাবক বলেন, ‎“আমরা কখনো কল্পনাও করিনি মাদ্রাসায় এমন মেধাবৃত্তি পরীক্ষা হবে। এতে আমাদের সন্তানরা পড়াশোনায় আরও আগ্রহী হবে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ‎আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‎শিক্ষার্থীদের মাঝে মেধা ও জ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টি এবং শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এ উদ্যোগ জামালগঞ্জের অন্যান্য মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়বে এবং একটি মেধাভিত্তিক সমাজ গঠনে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হাজী সাদেক আলী ফাউন্ডেশন। ‎
এসময় রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরিক্ষার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, মাওলানা এখলাছুর রহমান, পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন, মাওলানা লুৎফুর রহমান, সহকারী নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন, মাওলানা মফিজুর রহমান, মাওলানা আলী আকবর, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আলতাফুর রহমান, মাওলানা তৌহিদুল ইসলাম ও  মাওলানা মাছরুফ আহমদ। ‎
এ সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরীক্ষাটি নকলমুক্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য, আগামী ৮ জানুয়ারি বৃত্তিপ্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীকে মোট ১লক্ষ ৩৮ হাজার টাকার বৃত্তি, সম্মাননা স্বারক ও ক্রেস্ট প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯