সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

শান্তিগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৮:৫৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৮:৫৯:১৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের হাসার বিলসংলগ্ন সরকারি জমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে ৬ মাসের কারাদ- প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের কাকিয়ারপাড় (নোয়াগাঁও) গ্রামের আব্দুর রহমানের পুত্র নুরুল হক নুরু। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে এবং শান্তিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় দেখার হাওরের হাসার বিলের পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে নুরুল হক নুরুকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ৪ ধারায় ২ লাখ টাকা অর্থদ- প্রদান করা হয় এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও সরকারি স¤পদ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প