সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম

অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ-এর মাতৃবিয়োগ

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৯:০৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৯:০৩:২৩ পূর্বাহ্ন
অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ-এর মাতৃবিয়োগ
স্টাফ রিপোর্টার :: দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ-এর মাতা মোছাম্মৎ আলেকুন নেছা আর বেঁচে নেই। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টা ২০মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এদিকে, সুনামগঞ্জ জেলা জাসাস-এর আহবায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ ও সুনামগঞ্জ পৌরসভা কৃষক দলের সভাপতি রুমেন আহমেদ-এর মাতা মোছাম্মৎ আলিকুন নেছা’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য, সুনামগঞ্জ -৪ ( সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল। এক শোকবার্তায় তিনি বলেন, সুনামগঞ্জ জেলা জাসাস-এর আহবায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ ও সুনামগঞ্জ পৌরসভা কৃষক দলের সভাপতি রুমেন আহমেদ-এর মাতা মোছাম্মৎ আলিকুন নেছা’র মৃত্যুতে আমরা বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক, সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ