সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব
হাওরে সার সংকট

ডিলারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষকদলের আবেদন

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৯:০৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৯:০৫:৫৫ পূর্বাহ্ন
ডিলারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষকদলের আবেদন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের হাওর উপজেলা শাল্লায় বোরো ফসল চাষীরা তীব্র সার সংকটে ভোগছেন। সরকারি বরাদ্দের সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণ না করে কালোবাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে। এতে উপজেলার কৃষকরা সার পাচ্ছেন না। ফলে আগামী বোরো ফসল উৎপাদনে প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা। কৃষকের এই উদ্বেগের প্রতি সংহতি জানিয়ে সার সংকট দূরীকরণ ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাল্লা উপজেলা জাতীয়তবাদী কৃষকদলের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. একরামুল হোসেন। মঙ্গলবার দুপুরে তিনি শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এই লিখিত আবেদন করেন। লিখিত আবেদনে কৃষকদল নেতা উল্লেখ করেন, দুর্গম হাওর উপজেলা শাল্লার শতভাগ চাষীই বোরো চাষে জড়িত। এখন হাওরের বোরো জমিতে সার প্রয়োগের সময়। গত ডিসেম্বর মাসে সরকার সার বরাদ্দ দিলেও বিএডিসি ও কৃষি বিভাগকে ম্যানেজ করে ডিলাররা সার শাল্লায় না নিয়েই কালোবাজারে বিক্রি করে দিয়েছে। জানুয়ারি মাসের বরাদ্দ প্রায় ২০ দিন আগে দিলেও এখনো শাল্লার কৃষকরা সার পাচ্ছেন না। এতে আগামী বোরো ফসল উৎপাদন ব্যাহত হতে পারে। তাই অবিলম্বে সার সংকট দূর করে কৃষকদের বোরো ফসল উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। কৃষকদের স্বার্থে আবেদনকারী কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. একরামুল হোসেন বলেন, কৃষকদের স্বার্থ ও উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল আমাদের এলাকার কৃষকের এই সমস্যা অবগত হয়ে তাদের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা লিখিত আবেদন করে দ্রুত এই সংকট দূর করে যারা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। এই সংকট দূর ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আমরা প্রয়োজনে মাঠে নামবো। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, শাল্লায় ডিলাররা সার নিয়ে কিছু সমস্যা করছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা সভায় সিদ্ধান্ত নিয়ে জেলায় পাঠানোর প্রস্তুতি নিয়েছি। তবে বরাদ্দের সার যাতে কৃষকরা পান সেজন্যও ব্যবস্থা নিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ