সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

৮৭০ পিস ইয়াবাসহ দুই বছরের দন্ডিত আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৯:০৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৯:২৪:৪৭ পূর্বাহ্ন
৮৭০ পিস ইয়াবাসহ দুই বছরের দন্ডিত আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর থেকে মাদক মামলায় দুই বছরের দন্ড-প্রাপ্ত আসামি মাসুক মিয়াকে এবার ৮৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব ৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুরের সলুকবাদ ইউনিয়নের রামপুর গ্রামে অভিযান চালায় র‌্যাবের টহল দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পালিয়ে গেলেও ইয়াবাসহ একই উপজেলার হালাবাদি গ্রামের মাসুক মিয়া র‌্যাবের হাতে আটক হয়। এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগেও মাসুক মাদক আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত দন্ডিত বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন

সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন