সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

নির্বাচন ও গণভোটের প্রচারে সুনামগঞ্জে ‘ভোটের গাড়ি’

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৮:৩৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৮:৩৪:৫১ পূর্বাহ্ন
নির্বাচন ও গণভোটের প্রচারে সুনামগঞ্জে ‘ভোটের গাড়ি’
জালাল উদ্দিন নাসিম ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটের প্রচারে সুনামগঞ্জে শুরু হয়েছে ‘ভোটের গাড়ি’র বিশেষ প্রচারণা। ‘গণভোট-২০২৬ : দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা তথ্য অফিসের আয়োজনে জনসচেতনতামূলক এই কর্মসূচি পালিত হচ্ছে।
বুধবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রজেক্টরের মাধ্যমে নির্বাচনী তথ্য ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বড় পর্দায় ভোটের গুরুত্ব ও নাগরিক অধিকারের চিত্র দেখে উৎসুক পথচারী ও স্থানীয়দের মাঝে আগ্রহ লক্ষ্য করা গেছে। পর্যায়ক্রমে ৪ উপজেলায় যাবে ‘ভোটের গাড়ি’। সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ জানান, এই সচেতনতামূলক কার্যক্রম কেবল জেলা শহরেই সীমাবদ্ধ থাকবে না। ধারাবাহিকভাবে জেলার চারটি গুরুত্বপূর্ণ উপজেলা- সুনামগঞ্জ সদর, ছাতক, দিরাই ও শাল্লায় এই ‘ভোটের গাড়ি’ প্রচারণা চালাবে। মূলত প্রান্তিক ভোটারদের ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করাই এই প্রজেক্টের লক্ষ্য।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। এছাড়াও জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক শুভ রায় সুমনসহ অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে জনসাধারণের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ