সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

অবৈধ উপায়ে বালু-পাথর উত্তোলন বন্ধ হোক

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ০৯:৫১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ০৯:৫১:১২ পূর্বাহ্ন
অবৈধ উপায়ে বালু-পাথর উত্তোলন বন্ধ হোক
‘ধোপাজান-চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : ভাঙনের মুখে বিস্তীর্ণ জনপদ’ শীর্ষক সংবাদটি গত শনিবারের (১৫ সেপ্টেম্বর ২০২৪) দৈনিক সুনামকণ্ঠে ছাপা হয়েছে। এই রকমের সংবাদ কিংবা সংবাদ প্রতিবেদন হরহামেশা ছাপা হয়ে আসছে বিভিন্ন পত্রপত্রিকার পাতায় দশক তিনেক যাবৎ এবং এই সমস্যটি নিয়ে সম্পাদকীয়ও কম লেখা হয়নি। কিন্তু প্রশাসন বালু-পাথরখেকোচক্রের ঊর্ধ্বে উঠতে পারেনি কখনওই, বরং বলতে গেলে সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়েছে সর্বাবস্থায়। প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রশ্রয়পুষ্ট হয়ে বালুখেকোচক্র সব সময়েই দখল করে রেখেছে সুনামগঞ্জের বালু-পাথর মহালগুলো। বাণিজ্যের বিনিময়ে বালু-পাথর মহাল সংলগ্ন এলাকায় নদীভাঙনের শিকার হয়ে অগণিত পরিবার বাড়ি-ঘর-জমি হারিয়ে নিঃস্ব হয়েছে ও এখনও হচ্ছে, প্রকারান্তরে ভারসাম্যহীনতায় ধকল সইতে হচ্ছে প্রকৃতিকে। মানুষের নিঃস্বতা ও প্রাকৃতিক ভারসাম্যহীনতার বিনিময়ে একশ্রেণির হাতেগোণা মানুষ সম্পদের পাহাড় তৈরি করছে নির্বিঘেœ। এই অন্যায় চলতে পারে না। গণমাধ্যমে তার প্রতিবাদ সব সময়ই উচ্চকিত হয়েছে কিন্তু প্রতিকারার্থে সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃপক্ষকে কখনওই সচেষ্ট হতে দেখা যায় নি বরং বিপরীতে বালু-পাথরখেকোদের বান্ধব হয়ে উঠতে কখনওই কার্পণ্য করা হয়নি। এমন অবৈধ কার্যক্রম এখনও বিরাজমান আছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে সুরমা নদীর উত্তরপাড়ের ধোপাজান-চলতি নদীসহ বালু-পাথর মহালগুলোতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন কার্যক্রম বন্ধের দাবি জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন