সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : নাছির চৌধুরী

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৮:৪৩:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৮:৪৩:০৯ পূর্বাহ্ন
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : নাছির চৌধুরী
স্টাফ রিপোর্টার :: ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে - এমন আহ্বান জানিয়েছেন দিরাই-শাল্লা আসনের বিএনপির এমপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। বুধবার বিকেলে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাইমা বাজারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ খানের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাছির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। আমি আপনাদের পাশে থেকে তার রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে কাজ করেছি। দিরাই-শাল্লার মানুষ আমার আপনজন, আমার ভালোবাসা। আপনারা বারবার আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, কিন্তু আমি সে স্বপ্ন পূরণ করতে পারিনি। জীবনের শেষ নির্বাচনে এসে আপনাদের কাছে কথা দিচ্ছি - আপনারা সবাই মিলে কাজ করলে আমরা সব স্বপ্ন পূরণে সফল হবো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য কালা মিয়া, সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক আমিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক স¤পাদক গোলাপ মিয়া, উপজেলা বিএনপির সদস্য ওবায়দুর রহমান চৌধুরী মিশু, সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, সাবেক তথ্য ও গবেষণা স¤পাদক একে কুদরত পাশা, পৌর বিএনপির সাবেক সাধারণ স¤পাদক সাব্বির মিয়া, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ স¤পাদক রুদ্র মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনেদ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, ওয়ার্ড বিএনপির সিরাজ মিয়া, মোজাহিদ, মাসুদ চৌধুরী, নুরুল ইসলাম, সুধা রঞ্জন, অলিম উদ্দিন, আলী আকবর, মুজিবুর রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক রজব আলী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন