সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

মধ্যনগরে খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৮:৪৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৮:৪৪:৩৮ পূর্বাহ্ন
মধ্যনগরে খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল
মধ্যনগর প্রতিনিধি :: বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা দাখিল মাদ্রাসা মাঠে বুধবার বাদ আসর খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই আয়োজন করে। বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা,জামালগঞ্জ,তাহিরপুর ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম মজনু, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল প্রমুখ। মোনাজাত পড়ান উপজেলার মহিষখলা মারকাজ জামে মসজিদের ইমাম হাফেজ নূরুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন