সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বিদেশ-ফেরত নারী ও শিশু অভিবাসীর অধিকার বিষয়ে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৮:৫৪:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৮:৫৪:৩৭ পূর্বাহ্ন
বিদেশ-ফেরত নারী ও শিশু অভিবাসীর অধিকার বিষয়ে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বিদেশ-ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সুনামগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের অডিটোরিয়ামে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিভিন্ন নারী উন্নয়ন সংগঠনের সদস্য, নারী অভিবাসী, এনজিও প্রতিনিধি, আইনজীবী, ইউনিয়ন পরিষদ সদস্য, সমাজসেবা মন্ত্রণালয়ের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়। আলোচনায় অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার বলেন, ইচ্ছাশক্তিই মানুষের সবচেয়ে বড় শক্তি। তিনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালের প্রলোভনে না পড়ে বুদ্ধি ও বিবেচনার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নিরাপদ ও আইনগত অভিবাসন বিষয়ে সর্বস্তরের মানুষের কাছে সচেতনতামূলক তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিদেশ-ফেরত অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং বিদেশে যেতে আগ্রহীদের আইনগত পথে যাওয়ার জন্য সঠিক দিকনির্দেশনা প্রদানের কথাও উল্লেখ করেন। জেলা সমাজসেবা কর্মকর্তা সুচিত্রা রায় বলেন, বিদেশে যাওয়ার আগে ভিসার শর্ত, কাজের ধরন এবং ভাষাগত প্রস্তুতি সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে বিদেশে গেলে ঝুঁকি কমে এবং সফলতার সম্ভাবনা বাড়ে। তিনি এ বিষয়ে কাজ করা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা বিদেশ-ফেরতদের পাশাপাশি বিদেশে যেতে আগ্রহীদেরও সঠিকভাবে গাইড করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন