সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

‎জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০২:৫৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৩:২৮:১৪ অপরাহ্ন
‎জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ ছবি: পুরস্কার গ্রহন করছেন প্রথম স্থান অধিকারী ছাত্র জাফর ইকবাল।
মো. বায়েজীদ বিন ওয়াহিদ:: ‎
জামালগঞ্জে রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার সকালে হাজী সাদেক আলী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় উপজেলার দারুল উলুম হাফিজিয়া আরাবিয়া সাচনা বাজার মাদ্রাসা মাঠে কৃতি শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি পুরস্কার বিতরণ করা হয়। ‎রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরিক্ষা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আলী আকবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাইশগ্রাম বাহাদুরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফাজ্জল হক আজিজ। ‎
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দারুল উলুম  হাফিজিয়া আরাবিয়া সাচনা বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মফিজুর রহমান ক্বাসেমী, চাঁনপুর ক্বাসীমুল উলুম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা খুরশেদ আলম। ‎এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, নূরে মদিনা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুহিব্বুল হক, মাহমুদপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মনিরুজ্জামান, ভুতিয়ারপুর সুজাতপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, বেহেলী আলীপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম, কামীনীপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লোকমান আহমদ ও রামপুর হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মফিজুর রহমান আলাল ও ক্বারী আব্দুল কুদ্দুস। ‎
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। ‎এসময় অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামীর জাতির ভবিষ্যৎ। তাদের যথাযথ পরিচর্যা ও উৎসাহ প্রদান করা হলে তারা দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। রাঈদ মাহমুদ স্মৃতি মেধাবৃত্তি পরিক্ষা শিক্ষাক্ষেত্রে একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলে এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে। তারা এ উদ্যোগকে ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। ‎
বক্তারা জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শামীমের নাতী ও রিয়াজ মাহমুদ মেহেদীর ছেলে রাঈদ মাহমুদের অকাল মৃত্যুতে পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। ‎
পরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করেন প্রধান পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা লুৎফুর রহমান। এসময় সনদপত্র, ক্রেস্ট ও ১ লক্ষ ৩৮ হাজার টাকার আর্থিক পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা। ‎
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। অভিভাবকরাও এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। ‎
এসময় হাজী সাদেক আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ইয়াহিয়া সাজ্জাদ ও সার্বিক তত্তাবধানে ছিলেন, দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলতাফুর রহমান ও শিক্ষা সচিব মাওলানা মাছরুফ আহমদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স