সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা

এলপিজি সিলিন্ডার সংকট চরম দুর্ভোগে মানুষ

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১০:০২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১০:২৩:৪৪ পূর্বাহ্ন
এলপিজি সিলিন্ডার সংকট চরম দুর্ভোগে মানুষ
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গত চারদিন ধরে উপজেলার বিভিন্ন বাজারে এলপিজি সিলিন্ডার না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গ্যাসের অভাবে অনেকের ঘরে রান্নাবান্না কার্যত বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে গৃহিণীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকে বাধ্য হয়ে বিকল্প হিসেবে কাঠ ও লাকড়ি জ্বালিয়ে রান্না করছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত ৪ থেকে ৫ দিন ধরে তারা ডিলারদের কাছ থেকে এলপিজি সিলিন্ডার পাচ্ছেন না। সরবরাহ বন্ধ থাকায় খুচরা বাজারে গ্যাস সিলিন্ডারের সংকট প্রকট আকার ধারণ করেছে। তাহিরপুর বাজারে গ্যাস সিলিন্ডার নিতে আসা একাধিক ভোক্তা জানান, দীর্ঘদিন ধরে তারা এলপিজি গ্যাস ব্যবহার করে আসছেন। হঠাৎ করে গ্যাস না পাওয়ায় এখন ঘরে রান্না করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। অপর একজন বলেন, গ্যাসের চুলা বন্ধ করে এখন বাধ্য হয়ে লাকড়ি জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। এলপিজি সংকটের পাশাপাশি গ্যাস সিলিন্ডারের দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। সচেতন মহল দ্রুত এই সংকট নিরসনের পাশাপাশি দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তা না হলে ভবিষ্যতে মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, এলপিজি গ্যাস সংকটের বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা