সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১০:০৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১০:২২:৫২ পূর্বাহ্ন
ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার ::
সরকারি কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে প্রকল্প বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর সভাটির আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, নির্বাচনের আগে গণভোট বিষয়ে সভা আয়োজন করে জনগণকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে হবে এবং কীভাবে ভোট দিতে হবে সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে তিনি রূপান্তরকে জেলার ৮৮টি ইউনিয়নে সভা আয়োজনের পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, সহকারী কমিশনার রায়হান উদ্দিন এবং জেলা সমাজসেবা কর্মকর্তা সুচিত্রা রায়।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি সঞ্চিতা চৌধুরী, সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও মুনমুন চৌধুরী। সভায় রূপান্তর আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর লাভলী সরকার লাবণ্য স্বাগত বক্তব্য প্রদান করেন। বিগত সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদনের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন রূপান্তরের ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, মাওলানা আব্দুল করিম, পংকজ দত্ত, মো. মাইনুদ্দীনসহ অন্যান্যরা। এছাড়াও রূপান্তরের ফিল্ড অফিসার আল ইমরান মুন্না ও শামীম মিয়া উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিভিন্ন পর্যায়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুবসমাজকে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান এবং সাধারণ জনগণকে সচেতন করা জরুরি। এতে ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা