সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

দোয়ারাবাজারে যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৯:৪২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৯:৫৬:২৭ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে যুবলীগ নেতা গ্রেপ্তার
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ ২’-এর অংশ হিসেবে উপজেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলা যুবলীগ নেতা ডা. মো. জাকির হোসাইন। পুলিশ জানায়, গত বৃহ¯পতিবার রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা যুবলীগের ফরিদ-তারেক বলয়ের নেতা হিসেবে পরিচিত এবং একই সঙ্গে লক্ষ্মীপুর ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। দোয়ারাবাজার থানা সূত্রে জানা গেছে, চলমান ‘ডেভিল হান্ট ফেজ ২’ অভিযানের আওতায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জাকির হোসাইনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া স¤পন্ন করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানার ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযান চলমান থাকবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প