সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে নির্মিত ১০৩টি প্রাথমিক বিদ্যালয় চালু করুন

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৯:৪৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৯:৪৩:১৯ পূর্বাহ্ন
নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে নির্মিত ১০৩টি প্রাথমিক বিদ্যালয় চালু করুন
এক সময় সকাল হলেই শিশুদের কোলাহলে মুখর হয়ে উঠত হাওরপাড়ের ছোট ছোট বিদ্যালয়গুলো। কাঁধে বইয়ের ব্যাগ, চোখে স্বপ্ন আর মনে সীমাহীন কৌতূহল নিয়ে ছুটে আসত শিশুরা। আজ সেই বিদ্যালয়গুলো নীরব। তালাবদ্ধ দরজার ভেতর জমে উঠছে ধুলো, ভেঙে পড়ছে দেয়াল, আর অযতেœ হারিয়ে যাচ্ছে এক সময়ের আশার আলো। সুনামগঞ্জ জেলার ছয়টি উপজেলায় নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে নির্মিত ১০৩টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে পড়েছে। যেসব বিদ্যালয় তৈরি হয়েছিল দরিদ্র ও প্রত্যন্ত এলাকার শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে, সেগুলোই আজ তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে ভবিষ্যতের স্বপ্ন। শিক্ষা যেখানে ছিল আশ্রয়, সেখানে এখন অনিশ্চয়তা। এই বিদ্যালয়গুলো শুধু ইট-সিমেন্টের ভবন ছিল না। এগুলো ছিল হাওরাঞ্চলের দরিদ্র পরিবারের সন্তানদের জীবনের প্রথম সিঁড়ি। অনেক শিশু এখানেই প্রথম কলম ধরেছিল, প্রথম নিজের নাম লিখেছিল। আজ বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় সেই শিশুরা কেউ দূরের স্কুলে যেতে গিয়ে ক্লান্ত, কেউ বা আর যায়ই না। অজান্তেই ঝরে পড়ছে তারা - কেউ হাওরে মাছ ধরে, কেউ কৃষিশ্রমিকের কাজে জড়িয়ে পড়ছে। একটি প্রজন্ম ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শিক্ষার আলো থেকে। সবচেয়ে কষ্টের বিষয়, এসব বিদ্যালয় বন্ধ হয়ে গেলেও কেউ যেন দায় নিচ্ছে না। বছরের পর বছর পড়ে থাকা ভবনগুলো আজ জীর্ণদশার শিকার। কোথাও গবাদিপশুর খামার, কোথাও মানুষের বসবাস। যেন শিক্ষা নামের স্বপ্নটিকে আমরা নিজেরাই অপমান করছি। কোটি টাকার অবকাঠামো নষ্ট হওয়া যেমন বেদনার, তার চেয়েও বেশি বেদনাদায়ক - শিশুদের হারিয়ে যাওয়া শৈশব। এই বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে ছিলেন শিক্ষক-শিক্ষিকারা। যাঁরা নিষ্ঠার সঙ্গে দুর্গম এলাকায় গিয়ে শিশুদের পড়িয়েছেন, আজ তাঁরা বেকার। সাবেক শিক্ষিকা নিরালা বেগমের মতো অনেকেই এখনো অপেক্ষায়- যদি আবার স্কুল খোলে, আবারও তাঁরা শিশুদের হাতে তুলে দেবেন জ্ঞানের আলো। এই অপেক্ষা শুধু একজন শিক্ষিকার নয়, এটি একটি জনপদের দীর্ঘশ্বাস। আমরা কি সত্যিই এতটাই অসহায় যে, শতাধিক বিদ্যালয় এভাবে নীরবে বিলীন হয়ে যাবে? সরকার, প্রশাসন, সমাজ - কারো কি দায় নেই? বিদ্যালয়গুলোকে সরকারি ব্যবস্থাপনায় নেওয়া, স্থানীয় কমিউনিটির মাধ্যমে চালু করা কিংবা সীমিত পরিসরে হলেও শিক্ষা কার্যক্রম শুরু করা - এমন কোনো উদ্যোগ কি নেওয়া যায় না? শিশুদের শিক্ষা কোনো প্রকল্পের মেয়াদে সীমাবদ্ধ থাকতে পারে না। এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। আজ যারা স্কুলে যাওয়ার সুযোগ হারাচ্ছে, আগামী দিনে তারাই হয়ে উঠবে অবহেলার শিকার একটি প্রজন্ম। এখনো সময় আছে। বন্ধ দরজাগুলো আবার খুলে দেওয়া যায়। ধুলোমাখা বেঞ্চে আবার বসতে পারে শিশুরা। হাওরের বাতাসে আবার ভেসে আসতে পারে পড়ার শব্দ। শুধু প্রয়োজন সদিচ্ছা আর দায়িত্ববোধ। কারণ যেখানে স্কুল বন্ধ থাকে, সেখানে শুধু ভবন নয়, ভবিষ্যৎও বন্ধ হয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক