সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সুনামগঞ্জ পিএফজি’র পরিকল্পনা সভা

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৯:৪৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৯:৫৭:৫৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ পিএফজি’র পরিকল্পনা সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা শনিবার সকালে চিনাউড়া শুভ টিলা রিসোর্টে অনুষ্ঠিত হয়। পিএফজির সদস্য সুখেন্দু সেন-এর সভাপতিত্বে ও পিস এম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্যান-এর সমন্বয়কারী নূরুল হক আফিন্দী। স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিস এম্বাসেডর শাহীনা চৌধুরী রুবি, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সালেহিন চৌধুরী শুভ। সভায় বক্তারা বলেন, আমাদের সামনে জাতীয় নির্বাচন। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। যে নির্বাচন হবে সংঘাত ও সহিংসতা মুক্ত। বক্তারা সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে কোন এলাকায় নির্বাচনী সংঘাত, সংঘর্ষ হলে সাথে সাথে যাতে পিএফজিকে জানানো হয়। সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাংস্কৃতিক স¤পাদক মশিউর রহমান রাসেল, সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, ইমাম মোয়াজ্জিন পরিষদের সদস্য মাওলানা ফয়জুন নুর ফয়েজ, সুশাসনের জন্য নাগরিক সুজন-এর জেলা সাংগঠনিক স¤পাদক নুরুল হাসান আতাহের, গণিপাড়া মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি রিনা আক্তার, সৃষ্টি যুবজাগরণ সংঘের সভাপতি তৃষ্ণা আক্তার রোশনা, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদীন, প্রিয়াংকা, বৈশাখি টেলিভিশন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, আবুল হোসেন, মাসুমা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স