সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৯:৪৯:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৯:৪৯:০৭ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-সাদিকুর রহমান (৩০), আতিকুর রহমান (২৬) ও জিয়াউর রহমান (২২)। তারা সকলেই বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পুরান মুক্তিখলা গ্রামের বাসিন্দা। তাদের পিতা আব্দুল বারিক। থানা সূত্রে জানা যায়, পুলিশ গত ৯ জানুয়ারি রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে পলাশ ইউনিয়নের পুরান মুক্তিখলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অভিযুক্তদের বসতবাড়ির সামনে থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর-১১, তারিখ-১০ জানুয়ারি ২০২৬। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ