সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৯:৫০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৯:৫১:৫৫ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উদ্যোগে সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের মুক্তারপাড়াস্থ সুনামকণ্ঠ কার্যালয়ে এই আড্ডা অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক সাহিত্য আড্ডায় যুক্তরাষ্ট্র প্রবাসী ও সুনামগঞ্জের কৃতী সন্তান, প্রখ্যাত কবি ও সাহিত্যিক দেওয়ান নাসের রাজার রচিত প্রকাশিত গ্রন্থ ‘অচিন পথে রাত্রি হাঁটে’ নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের দুই সদস্যকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং দৈনিক সুনামকণ্ঠ-এর সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. ইয়াকুব বখত বাহলুল। শিক্ষক সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক আহমেদ নূর আলবাব, শিক্ষক সুবল বিশ্বাস, শিক্ষক শাহ মো. কামরুজ্জামান, শিক্ষক অনুপ তালুকদার, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও সাংবাদিক জিয়াউর রহমান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ, নেজামুল ইসলাম, গিলেমান আলম, নিশেন্দু রঞ্জন গোস্বামী, জয়ন্ত পাল, আদিল আরমান, আলমগীর শাহ, মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, শেখ মোশাররফ হোসেন, দেওয়ান নাসের রাজার ছেলে দেওয়ান মেহরাব রাজা, সেলিম আহমদ ও জাকি শাহরিয়ার প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, কবি দেওয়ান নাসের রাজা স্থানীয়ভাবে একজন কৃতিত্ববান ও সম্মানিত ব্যক্তি হিসেবে সুপরিচিত। তাঁর জন্ম সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায়। তিনি একটি সমৃদ্ধ সাহিত্যিক ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাঁর পিতা দেওয়ান আমান রাজা চৌধুরী এবং মাতা রওশন আরা চৌধুরী। দাদা দেওয়ান আপ্তাবুর রাজা চৌধুরী এবং নানা তালেবুল গণি চৌধুরী। প্রপিতামহ হিসেবে তিনি পেয়েছেন মরমি কবি হাছন রাজাকে, যার সাহিত্যিক উত্তরাধিকার তাঁর লেখনীতে সুস্পষ্টভাবে প্রতিফলিত।
বক্তারা বলেন, হাছন রাজা যেমন ধর্ম-বর্ণ-শ্রেণির ঊর্ধ্বে উঠে মানুষের অন্তরের কথা ও মানবাত্মার মুক্তির বার্তা দিয়েছেন, তেমনি তাঁর উত্তরসূরি দেওয়ান নাসের রাজাও সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠছেন। হাওরের জীবন, নদী-জলাভূমি, লোকসংস্কৃতি ও মানুষের সুখ-দুঃখ তাঁর সাহিত্যকর্মে গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

তাঁরা বলেন, এই সাহিত্য আড্ডার মাধ্যমে আমরা কেবল একজন সাহিত্যিককে নয়, বরং একটি ধারাবাহিক সাংস্কৃতিক উত্তরাধিকারকে সম্মান জানাচ্ছি। এই উত্তরাধিকার বহন করতে প্রয়োজন সাহস, সততা ও মানবিকতা। আলোচনার শেষ পর্বে এই গুণী সাহিত্যিক ও সমাজকর্মীর দীর্ঘায়ু, সৃজনশীলতা এবং মানবিক পথচলার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

এর আগে সাহিত্য আড্ডায় সংগঠনের সদস্য শিক্ষক শাহ মো. কামরুজ্জামান ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও সাংবাদিক জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। আড্ডার আলোচনা শেষে দেওয়ান নাসের রাজার ছেলে দেওয়ান মেহরাব রাজাকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যবৃন্দ। পরে প্রখ্যাত কবি ও সাহিত্যিক দেওয়ান নাসের রাজার রচিত প্রকাশিত গ্রন্থ ‘অচিন পথে রাত্রি হাঁটে’ উপহার হিসাবে সদস্যদের হাতে তুলে দেন দেওয়ান মেহরাব রাজা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী