সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ফারিহা একাডেমিতে নবীন শিক্ষার্থীদের বরণ

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৯:২৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৯:২৩:৪৯ পূর্বাহ্ন
ফারিহা একাডেমিতে নবীন শিক্ষার্থীদের বরণ
স্টাফ রিপোর্টার :: ফারিহা একাডেমির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শহরের নতুনপাড়ায় অবস্থিত ফারিহা একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে। তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিকতার অভাব প্রকট। সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের আরও বেশি যতœশীল হতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক ন্যায়বোধ, শিষ্টাচার ও উদার মানসিকতায় গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব অপরিসীম। তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীর প্রতি অভিভাবকদের সচেতন দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি। অভিভাবকদের সচেতনতা শিক্ষার্থীদের সঠিক ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, ফারিহা একাডেমির প্রতিটি শিক্ষক শিক্ষার্থীদের প্রতি যতœশীল এবং পাঠদানে মনোযোগী। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় ও সচেতনতা তৈরি করতে পারলে প্রতিটি শিশু সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। ফারিহা একাডেমির সহকারী শিক্ষক দেবাশীষ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নমিতা রাণী সরকার ও অনুপ নারায়ণ তালুকদার। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ