সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৯:২৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৯:২৮:৩৭ পূর্বাহ্ন
জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি :: হাওর বাঁচাও আন্দোলন, জগন্নাথপুরে উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরে একটি রেস্টেুরেন্টের কনফারেন্স রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল ও জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন, ব্যবসায়ী নুর মোহাম্মদ, সালামত আলী, ডা. আজিজুর রহমান, কৃষক ফখরুল ইসলাম, সাংবাদিক আমিনুর রহমান জিলু, শাহ ফুজায়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আবদুল ওয়াহিদ। এ সময় সাংবাদিক আমিনুল হক সিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে জগন্নাথপপুর উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের কমিটি ঘোষণা করেন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল। নবগঠিত কমিটির সদস্যগণ হলেন উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান হারুন রাশীদ, যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি এমএ কাহার, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, যুক্তরাজ্য প্রবাসী আবদুল হান্নান। কার্যকরী কমিটির সদস্যগণ হলেন- সভাপতি চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল, সহ-সভাপতি সাইদুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন জালালী, দিলোয়ার হোসেন লিলু, লুৎফুর রহমান, মজনু মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক সত্যবান দাস, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, জাকির হোসেন, নুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক কলি বেগম, প্রচার সম্পাদক সাংবাদিক আলী জহুর, অর্থ সম্পাদক সালামত আলী, বাঁধ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান রিপন। কার্যনির্বাহী সদস্যগণ হলেন মাস্টার রুহুল আমিন, ডা. আজিজুর রহমান, আবদুল লতিফ চৌধুরী, সাংবাদিক তৈয়বুর রহমান, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, রুবেল মিয়া, জুবায়ের আহমদ, মনি দাস, মাহবুব আলম চৌধুরী, ইমজাদ মিয়া, গফ্ফার মিয়া, তাজুদ মিয়া, সেলিম মিয়া ও সুহেল মিয়া। সম্মেলনে বক্তারা বলেন, আমরা কৃষকদের স্বার্থ রক্ষায় আন্দোলন করি। এটি হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এখানে রাজনৈতিক কোন স্বার্থ নেই। হাওরের ফসল রক্ষা বাঁধ সঠিকভাবে না হলে আমরা আন্দোলন করে যাবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ