সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

রাতের আঁধারে হাওরের মাটি লুটের মহোৎসব, মাটি ভর্তি ৩ ট্রাকসহ আটক ২

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৭:৪৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৭:৪৮:২১ পূর্বাহ্ন
রাতের আঁধারে হাওরের মাটি লুটের মহোৎসব, মাটি ভর্তি ৩ ট্রাকসহ আটক ২
তানভীর আহমেদ::
সুনামগঞ্জের বিভিন্ন হাওর থেকে রাতের আঁধারে সরকারি খাস জমির মাটি লুটের মহোৎসব চলছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন শতাধিক ট্রাকে মাটি পাচার হচ্ছে। এরই মধ্যে পুলিশের অভিযানে মাটি ভর্তি ৩টি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, জেলার সদর উপজেলার ইব্রাহিমপুর, গৌরারং ইউনিয়নের রাধানগর, টুকেরবাজার, জগাইরগাঁও এবং বাহাদুরপুর এলাকার হাওরগুলো থেকে নিয়মিত লুট হচ্ছে মাটি। এ সব এলাকা থেকে মাটি লুটের সাথে জড়িত রয়েছে একাধিক সিন্ডিকেট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা সরকারি জমির মাটি লুট করে তা উচ্চ মূল্যে বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন রাত নামলেই ড্রাম ট্রাক ও ট্রাক্টরের গর্জনে প্রকম্পিত হয় আশপাশের এলাকা। সরকারি খাস জমি থেকে মাটি কেটে নেওয়ায় একদিকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে হুমকির মুখে পড়ছে পরিবেশ ও হাওরের জীববৈচিত্র্য। গত সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১২ টায় সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বেশ কয়েকটি ট্রাক শহরের হাজিপাড়া সড়ক দিয়ে বীরদর্পে চলাচল করছে। গভীর রাতে ট্রাক চলাচলের ফলে সৃষ্ট বিকট শব্দে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, গভীর রাতে ট্রাকের আওয়াজে তাদের ঘুমানো দায় হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ঘুমের ব্যাঘাত ঘটায় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, জেলা এলজিইডি ভবনের বিপরীতে রাত ১টার দিকে হাওর থেকে লুট করা মাটি দিয়ে নতুন করে একটি ব্যক্তিগত সড়ক নির্মাণ করতে দেখা যায়। এই সড়কে বেশ কয়েকটি ট্রাক দিয়ে মাটি ফেলতে দেখা গেছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে মুখ ঢেকে চলে যান সংশ্লিষ্টরা। তাৎক্ষণিক মাটি লুটের বিষয়টি জানাতে সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পালের সাথে যোগাযোগ করলে তিনি ফোনকল রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে মাটি পাচারের ভিডিও চিত্র ও মেসেজ পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে মুঠোফোনে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করলে সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল জানান, সরকারি জমির মাটি উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত আছে।
এদিকে, মাটি লুট ঠেকাতে তৎপরতা দেখিয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আমবর পয়েন্ট থেকে মাটি ও বালু ভর্তি ৩টি ট্রাক জব্দ করে পুলিশ। এসময় মাটি উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার পলাশবাজার এলাকার বিল্লাল মিয়া (২৪) এবং ছাতারকোণা গ্রামের মো. মাসুক মিয়া (২১)।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ ট্রাক জব্দের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি সম্পদ রক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। মাটি লুটের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩টি ট্রাক জব্দ ও ২ জনকে আটক করেছি। এই চক্রের সাথে জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী